সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের রাজধানী কায়রোতে একাধিক যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় নির্বাচনে চলছে ভোটগ্রহণ

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কায়রো-আলেকজান্দ্রিয়া মরুভূমির মহাসড়কে এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে ছুটে গিয়ে ১৫ জনকে নিহত এবং ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ

ট্রাফিক অফিসাররা জানিয়েছেন, বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঘটানাটি কেন ঘটলো সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, দ্রুতগতি, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক আইনের শিথিল প্রয়োগের ফলে মিসরে প্রতিবছর সড়কে হাজার হাজার মানুষের প্রাণহানি হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা