ফাইল ফটো
আন্তর্জাতিক

হত্যা মামলা থেকে অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা খুনের অভিযোগ সোমবার খারিজ করে দিয়েছে দেশটির একটি আদালত। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ভারী বর্ষণে তাজিকিস্তানে ভূমিধস, নিহত ১৩

সোমবার (২৮ আগস্ট) ইমরান খানের আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইমরান খানের আইনজীবী নাইম পাঞ্জুথা বলেন, আল্লাহকে ধন্যবাদ।

তিনি বলেন, দক্ষিণাঞ্চলীয় শহর কোয়েটায় এক আইনজীবীকে হত্যার অভিযোগ আদালত খারিজ করে দিয়েছেন।

আরও পড়ুন: সংলাপে বসছে বাংলাদেশ-যুক্তরাজ্য

গত জুনে ওই হত্যাকাণ্ডের জন্য ইমরান খানকে অভিযুক্ত করা হয়। ২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শতাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তিনি দেশের শক্তিশালী সামরিক বাহিনীর সাথে বাদ পড়ার পরে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান তোশাখানা মামলায় বর্তমানে কারাবন্দি রয়েছেন। এর আগে কারাগারের মধ্যেই সাইফার মামলায় ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করেন দেশটির শীর্ষ গোয়েন্দারা। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে সাবেক প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তারা।

আরও পড়ুন: লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

ইমরান শান্তভাবে গোয়েন্দাদের সব প্রশ্নের জবাব দেন বলে জানা গেছে। গত বছর তিনি জনসমাবেশে গোপনীয় ডকুমেন্ট (সাইফার) প্রদর্শন করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

তবে বিষয়ে ইমরান খান বলেছেন, কোনো সাইফার (গোপন বার্তার সাংকেতিক রূপ) তিনি প্রদর্শন করেননি।

পাক গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির ৬ সদস্যের একটি দল অ্যাটক কারাগারে গিয়েই সাইফার মামলায় ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করেন। কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানান, তাদের প্রতিটি প্রশ্নের জবাব শান্তভাবেই দেন ইমরান খান।

আরও পড়ুন: ফের জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নানগাগওয়া

তিনি এ বিষয়ে তদন্তে বেশ সহযোগিতা করেছেন। কিন্তু যে গোপন ডকুমেন্টটি প্রকাশ্য জনসভায় প্রদর্শন করা নিয়ে বিতর্ক, সে বিষয়ে তার দাবি এটি সাইফার ছিল না। ওই জনসমাবেশে তিনি যে কাগজ প্রদর্শন করেছিলেন তা ছিল মন্ত্রিপরিষদের কাগজ।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী হিসেবে যে কোনো ডকুমেন্ট তার নিজের কাছে রাখার অধিকার ছিল। কিন্তু কেন তিনি সেটা প্রকাশ্য জনসভায় প্রদর্শন করলেন, তার কোনো জবাব দিতে পারেননি ইমরান।

আরও পড়ুন: বিমান বিধ্বস্তে ৩ মার্কিন সৈন্য নিহত

গোয়েন্দারা ওই ডকুমেন্টটি চাইলে ইমরান খানের শান্ত জবাব ছিল, তিনি সেটি কোথায় রেখেছেন মনে নেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা