ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

বিকৃত যৌনতা, দম্পতি গ্রেফতার!

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডের এক দম্পতির বিরুদ্ধে কুকুরের সাথে একাধিক বিকৃত যৌনকর্মে জড়িত হওয়ার দায়ে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: সৌদিতে কর্মক্ষেত্রে বেড়েছে নারীর অংশগ্রহণ

দেশটির কুইন্সল্যান্ডের বাসিন্দা ক্রিস্টাল মে হোয়ার (৩৭) এবং জে ওয়েড ভিনস্ট্রা (২৮) নামের এই দম্পতি কুকুরের সাথে বিকৃত যৌনাচারের দায়ে চলতি বছরের জুলাই মাসে তাদের গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) কুইন্সল্যান্ডের সারিনা ম্যাজিস্ট্রেট আদালতে প্রথমবারের মতো এই অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়েছে।

ওই দম্পতিকে গ্রেফতারের পর থেকে কুইন্সল্যান্ডের একটি ‘ওয়াচ হাউস’ স্থাপনায় রাখা হয়েছিল। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন উল্লেখ করে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারে খনিতে ধস, নিহত ২৫

প্রতিবেদনটিতে নিউইয়র্ক পোস্ট বলছে, স্থানীয় কর্তৃপক্ষ অভিযোগে বলেছে, ক্রিস্টাল ও জে দম্পতি দুটি কুকুরের সাথে সিরিজ যৌনকর্মে লিপ্ত হয়েছিল এবং তাদের এমন বিকৃত কাণ্ড ক্যামেরায় ভিডিওধারণ করেছিল।

২০২১ সালের ১৯ মার্চ, ১৭ মে, ৬ জুন, ১৮ অক্টোবর এবং ২০২২ সালের ২৫ অক্টোবর তারা কুকুরের সাথে যৌনকর্ম করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, কুইন্সল্যান্ডের সারিনায় তারা এই অপরাধ সংঘটিত করেছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: সেপ্টেম্বরে দেশে ফিরছেন নওয়াজ

সোমবার আদালতের শুনানিতে অংশ নিয়েছিলেন হোয়ার ও ভিনস্ট্রা দম্পতি। সংক্ষিপ্ত শুনানির পর তাদের জামিন বহাল রেখেছেন আদালত। একই সাথে আদালত এই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলতি বছরের শেষের দিক পর্যন্ত স্থগিত করেছেন।

অস্ট্রেলিয়ায় প্রচলিত আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত হলে এই দম্পতিকে ৭ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। তবে এই দম্পতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আগে মামলাটি উচ্চ আদালত পর্যন্ত নিতে হবে।

এদিকে, চলতি মাসের শুরুর দিকে প্রায় একই ধরনের একটি ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রে এক নারীকে তার কুকুরের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার দায়ে অভিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষে নিহত ২৭

ওই নারীর প্রেমিক বলেছেন, তিনি ভিডিওতে ধরা পড়া ঘৃণ্য এই কাজ পরে জানতে পারেন।

ফক্স নিউজের মতে, ব্রিটানি ম্যাকক্লুর নামের ওই নারীকে কুকুর ম্যাক্সের সাথে যৌনতা এবং পাশবিক নির্যাতনের দায়ে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশ বলছে, ম্যাকক্লুরের প্রেমিক বাড়ির শোবার ঘরে বসানো নজরদারি ক্যামেরায় কুকুরের সাথে তার প্রেমিকাকে যৌনকর্মে লিপ্ত হওয়ার দৃশ্য দেখেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা