ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দাবানলে নিহত বেড়ে ৮৯

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে মাউই দ্বীপে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এ সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন: ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলা

এরই মধ্যে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ২০০০-এর বেশি ঘরবাড়ি। এতে প্রায় কয়েকশ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষের ধারণা।

সাংবাদিকদের রাজ্যের গভর্নর জশ গ্রিন বলেছেন, এখন পর্যন্ত ৮৯ জনের প্রাণহানির রেকর্ড করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। জনগণকে তার জন্য প্রস্তত হতে বলছি।

আরও পড়ুন: ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ দিলো সৌদি

ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) জানায়, দাবানলে ২২০০ টিরও বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে না, হয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো পুনর্নির্মাণে কমপক্ষে ৫৫০ কোটি মার্কিন ডলার দরকার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হাওয়াইয়ের এক আইনপ্রণেতার অভিযোগ, কর্মকর্তারা দাবানলের ভয়াবহতাকে অবহেলা করার কারণেই এতো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করতে চলেছে।

আরও পড়ুন: রাজনৈতিক দলের সাথে বৈঠক আজ

মাউই দ্বীপের ঐতিহাসিক শহর লাহাইনার বাসিন্দা অ্যান্টনি গার্সিয়া বলেন, তিনি যে অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন, সেটি দাবানলে ধ্বংস হয়ে গেছে। তার সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

শহরটিতে প্রায় ৩ দশক ধরে বসবাস করা ৮০ বছর বয়সী এ বৃদ্ধ জানান, সব নিয়ে গেছে, সব। এটি বেদনাদায়ক। এগুলো সামলানো কঠিন।

আরও পড়ুন: ত্যাগী নেতাদের মূল্যায়নের নির্দেশ

উল্লেখ্য, প্রায় ১৩ হাজার মানুষের বসবাস লাহাইনা শহরটিতে। এক সময় শহরটির যেসব হোটেল ও রেস্টুরেন্ট সারাক্ষণ প্রাণচঞ্চল থাকতো, দাবানলে পুড়ে সেগুলোর অধিকাংশই নিশ্চিহ্ন হয়ে গেছে।

লাহাইনা থেকে সরিয়ে নেওয়া বাসিন্দারা জানান, তাদের কারও কারও বাড়িতে লুটপাট হয়েছে। তবে পুলিশ এখনো এ তথ্য নিশ্চিত করেনি।

এছাড়া মাউই দ্বীপের পশ্চিমাংশে এখনো বিদ্যুৎ ও পানির সরবরাহ নেই। অনুসন্ধানী দলগুলো সেখানে দাবানলে ভুক্তভোগীদের খোঁজে কাজ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: আজ টিসিবির পণ্য বিক্রি শুরু

এদিকে কোস্ট গার্ড বলছে, শহরের পোতাশ্রয় এলাকায় পানি থেকে তারা ১৭ জনকে জীবিত উদ্ধার করেছে। তারা আগুন থেকে বাঁচতে সাগরে লাফিয়ে পড়েছিল। বেঁচে যাওয়া ও বাস্তুচ্যুত লোকদের জন্য ৬ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

কর্মকর্তারা জানান, দুর্গত লোকদের হোটেল ও ভাড়া বাড়িতে রাখার পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিস্ফোরণ, আহত ৬

হাওয়াই রাজ্যের এ দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের অনেক ধনী ব্যক্তি বাস করেন। তাদের মধ্যে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও রয়েছেন। তিনি ও তার সঙ্গি লরেন সানচেজ ইতিমধ্যে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৮ আগস্ট) ভয়াবহ দাবানলটির সূত্রপাত হয়েছিল। পরে সেটি হারিকেন (ঘূর্ণিঝড়) ডোরার প্রভাবে তৈরি হওয়া প্রচণ্ড বাতাসে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

কর্তৃপক্ষ ইতিমধ্যে প্রায় ১৪ হাজার পর্যটককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। তবে বিদ্যুৎ ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এখনো অনেকের সন্ধান পাওয়া যায়নি।

গভর্নর গ্রিন বলেছেন, হাওয়াই রাজ্যের ইতিহাসে এটিই সম্ভবত সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়। সূত্র: এএফপি, বিবিসি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা