ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে নৌকাডুবি, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকাডুবে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দাবানল, নিহত বেড়ে ৫৩

বৃহস্পতিবার (১০ আগস্ট) এ তথ্য জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা।

শওয়ে ইয়াং মেট্রো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বায়ার লা বলছেন, গত সপ্তাহের শেষের দিকে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বুথিডং শহর ত্যাগ করার সময় ঐ নৌকাটিতে প্রায় ৫৫ জন রোহিঙ্গা ছিলেন।

রাখাইন রাজ্যের রাজধানী সিটওয়ের কাছে সাগরে ঐ দুর্ঘটনায় থেকে ৮ জন প্রাণে রক্ষা পেয়েছেন।

আরও পড়ুন: চীনে ভয়াবহ বন্যা, নিহত ২৯

তিনি বলেন, নৌকাটি মালয়েশিয়ার দিকে যাচ্ছিল। নৌকটি ঠিক কয়টার সময় ও কী কারণে ডুবে যায়, তা এখনো জানা যায়নি।

বায়ার লা আরও বলেন, সোমবার (৭ আগস্ট) থেকে বুধবারের (৯ আগস্ট) মধ্যে রাজধানী নেপিদো থেকে প্রায় ৩৩৫ কিলোমিটার (২০৮ মাইল) পশ্চিমে সিটওয়ের উপকূল থেকে ১০ জন নারীর লাশসহ মোট ১৭ জনের লাশ উদ্ধার করা গেছে।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল জাপান

যে ৮ জন প্রাণে বেঁচে যান, তাদেরকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ধরে নিয়ে গেছে। উদ্ধারকর্মীরা এবং কর্তৃপক্ষ নিখোঁজ ব্যক্তিদের সন্ধান অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন তিনি।

রাখাইন রাজ্যের অ্যাটর্নি জেনারেল হ্লা থেইন ফোনে বলেন, সোমবার থেকে উপকূলে যে লাশ পাওয়া গেছে, তার সঠিক সংখ্যা এবং অন্যান্য বিবরণ এখনও জানা যায়নি। আমি শুধু শুনেছি, নৌকাটি অবৈধভাবে ছেড়ে যায় এবং পরে বঙ্গোপসাগরে ডুবে গেছে।

আরও পড়ুন: ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যা

উল্লেখ্য, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়ে আসছে।

২০১৭ সালের আগস্টে একটি বিদ্রোহী গোষ্ঠীর হামলার জবাবে সেনাবাহিনী সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্মূল অভিযান শুরু করার পর থেকে ৭ লাখেরও বেশি মানুষ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে শরণার্থী শিবিরে চলে আসে।

আরও পড়ুন: পিছিয়ে যাচ্ছে পাকিস্তানের নির্বাচন!

অবশ্য মিয়ানমারে রোহিঙ্গা নির্মূল অভিযানে গণধর্ষণ ও হত্যা এবং সংখ্যালঘুদের হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্র সরকার সামরিক বাহিনীর এ অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে। সূত্র : ভয়েস অব আমেরিকা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা