ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
মিসাইলের তথ্য পাচার

পাকিস্তানি গুপ্তচরের ফাঁদে ভারতের বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) এক বিজ্ঞানী দেশটির ক্ষেপণাস্ত্র নিয়ে গোপন তথ্য পাকিস্তানের গুপ্তচরকে পাঠাতেন।

আরও পড়ুন: দিল্লিতে ভারী বৃষ্টিতে নিহত ১২

অভিযুক্ত ওই বিজ্ঞানীর প্রদীপ কুরুলকার পুনেতে ডিআরডিও’র একটি ল্যাবরেটরিতে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

পাকিস্তানের গুপ্তচরকে গোপন তথ্য পাঠানোর অভিযোগে তাকে আটক করা হয়েছিল আগেই। এবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।

শনিবার (৮ জুলাই) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন: সুদানে বিমান হামলা, নিহত ২২

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, ডিআরডিও বিজ্ঞানী প্রদীপ কুরুলকার পাকিস্তানি এক গোয়েন্দার প্রতি আকৃষ্ট হয়ে গোপন তথ্য পাচার করেছেন।

পাকিস্তানি ওই গোয়েন্দা ‘জারা দাশগুপ্ত’ নাম ব্যবহার করেছিলেন এবং তার সঙ্গে চ্যাটিংয়ের সময় অন্যান্য গোপন প্রতিরক্ষা প্রকল্পগুলোর পাশাপাশি ভারতীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্পর্কেও প্রদীপ তাকে তথ্য দিয়েছিলেন বলে চার্জশিটে বলা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, পুনেতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) একটি ল্যাবের পরিচালক কুরুলকারের বিরুদ্ধে গত সপ্তাহে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে মহারাষ্ট্র পুলিশের অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড (এটিএস)।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

এর আগে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে চলতি বছরের ৩ মে তাকে গুপ্তচরবৃত্তির জন্য গ্রেপ্তার করা হয়েছিল এবং এখন তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। প্রদীপ কুরুলকার এবং ‘জারা দাশগুপ্ত’ হোয়াটসঅ্যাপের পাশাপাশি ভয়েস ও ভিডিও কলের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘জারা দাশগুপ্ত’ নিজেকে যুক্তরাজ্যের একজন সফটওয়্যার প্রকৌশলী বলে দাবি করেছিলেন এবং ‘অশ্লীল বার্তা ও ভিডিও’ পাঠিয়ে ভারতীয় বিজ্ঞানী প্রদীপ কুরুলকারের সাথে বন্ধুত্ব করেন।

তবে তদন্তের সময় জারার আইপি ঠিকানাটি পাকিস্তানের অ্যাড্রেস বলে সন্ধান পাওয়া যায় বলে এটিএস তার অভিযোগপত্রে বলেছে।

আরও পড়ুন: ব্রাজিলে ভবন ধসে নিহত বেড়ে ১৪

পাকিস্তানি এই গোয়েন্দা এজেন্ট ভারতের ব্রাহ্মোস লঞ্চার, ড্রোন, ইউসিভি, অগ্নি মিসাইল লঞ্চার এবং মিলিটারি ব্রিজিং সিস্টেমসহ অন্যান্য আরও গোপন ও সংবেদনশীল তথ্য পাওয়ার চেষ্টা করেছিলেন বলেও এতে বলা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ‘পাকিস্তানি ওই গুপ্তচরের প্রতি প্রদীপ কুরুলকার আকৃষ্ট হয়েছিলেন এবং নিজের ব্যক্তিগত ফোনে ডিআরডিও’র গোপন এবং সংবেদনশীল তথ্য সংরক্ষণ করেছিলেন। তারপরে তা জারার সাথে শেয়ার করেছিলেন তিনি।’

এছাড়া জারা দাশগুপ্তের সাথে সারফেস-টু-এয়ার মিসাইল (এসএএম), ড্রোন, ব্রহ্মোস ও অগ্নি মিসাইল লঞ্চার এবং ইউসিভিসহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে কথাও বলেছেন বিজ্ঞানী প্রদীপ কুরুলকার।

আরও পড়ুন: ইউক্রেন ন্যাটো সদস্যপদ প্রাপ্য

২০২২ সালের জুন মাস থেকে প্রদীপের সাথে পাকিস্তানি গুপ্তচর জারা দাশগুপ্তের যোগাযোগ শুরু হয়। আর সেই যোগাযোগ একই বছরের ডিসেম্বর মাস পর্যন্ত অব্যাহত ছিল বলেও জানিয়েছে এটিএস।

তবে তার কর্মকাণ্ড সন্দেহজনক বলে প্রমাণিত হওয়ার পর ডিআরডিও অভ্যন্তরীণ তদন্ত শুরু করার ঠিক আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে জারার নম্বর ব্লক করে দেন প্রদীপ কুরুলকার।

তখন জারা অপরিচিত ভারতীয় মোবাইল নম্বর থেকে কুরুলকারের সঙ্গে যোগাযোগ করেন বলেও এটিএস চার্জশিটে উল্লেখ করেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা