ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

জ্বলছে ফ্রান্স, রাতভর সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে ট্রাফিক পুলিশের গুলিতে ১৭ বছরের এক কিশোর নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভের আগুনে জ্বলছে। রাজধানী প‌্যারিস ছাড়াও মার্সেই, লিওঁ, পাউ, তুলুস, লিল শহরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। অনেক ভবন ও পরিবহনে অগ্নিসংযোগ ও দোকানপাটে লুটপাট চালানো হয়েছে।

আরও পড়ুন: বিক্ষোভ দমাতে ৪৫ হাজার পুলিশ

রোববার (২ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পঞ্চম দিনের মতো বিক্ষোভ চলছে। সংঘর্ষে ২০০’র অধিক পুলিশ আহত হয়েছে। এখন পর্যন্ত প্রায় ২ হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

ফ্রান্সের পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ‌্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভ মোকাবিলায় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে।

পরিস্থিতি ‘শান্ত’ হয়ে আসছে বলে দাবি করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করে তিনি জানান, তাদের সঠিক পদক্ষেপের কারণে একটি ‘শান্ত রাত’ পার হয়েছে।

আরও পড়ুন: মালিতে শান্তি মিশন বন্ধ

এদিকে, ফ্রান্সে অস্থিরতা অব্যাহত থাকায় জার্মানি সফর স্থগিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।

রোববার (২ জুলাই) তার জার্মানিতে যাওয়া কথা ছিল এবং সোমবার ও মঙ্গলবার লুডভিগসবার্গ, বার্লিন এবং ড্রেসডেন শহর পরিদর্শন করার কথা ছিল।

চলতি বছরের গত ২৬ জুন প্যারিসের তল্লাশি চৌকিতে ১৭ বছর বয়সী নাহেল নামের এক কিশোর পুলিশের গুলিতে নিহত হয়। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, নির্দেশনা না মেনে পালিয়ে যাওয়ার সময় ওই কিশোরকে গুলি করা হয়।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, নিহত ১

ট্রাফিক পুলিশ অফিসারের গুলিতে নাহেল মারা যান, তিনি তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। এই পুলিশ অফিসারের বিরুদ্ধে ‘ইচ্ছেকৃতভাবে খুনের’ অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, ফ্রান্সে নাহেল নামের কিশোরের মৃত্যু বর্ণবাদ এবং সংখ্যালঘু জাতি-গোষ্ঠীর মানুষদের প্রতি পুলিশের বৈষম্যমূলক আচরণের ব্যাপারে ক্ষোভ উস্কে দিয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ফ্রান্স।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা