ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার বৃহত্তম ও জনবহুল দ্বীপ জাভায় ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এ ঘটনায় ১ জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : ফ্রান্সে বিক্ষোভ, গ্রেফতার ৯১৭

শুক্রবার (৩০ জুন) স্থানীয় সময় সন্ধ্যার পর এ ভূমিকম্প হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির দুর্যোগ মোকাবিলা বিভাগ বিএনপিবি।

শনিবার (১ জুন) বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়ে, এ ভূমিকম্পের জেরে জাভার কেন্দ্রীয় অঞ্চল ও ইয়োগিয়াকার্তা শহরের শতাধিক বাড়িঘর, অফিস, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন : ২০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশটির ভূ-পদার্থ সংস্থা বিএমকেজি বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাভা দ্বীপের ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে। তবে এ ভূমিকম্পে সুনামির কোনো সম্ভাবনা নেই।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অব ফায়ার এলাকার ওপর অবস্থিত। এ এলাকার টেকটোনিক প্লেটগুলো পরস্পরের সাথে সংঘাতপ্রবণ হওয়ায় প্রায় নিয়মিত ভূমিকম্প ও অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ পোহাতে হয় দেশটিকে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা