আন্তর্জাতিক

শামীমার যুক্তরাজ্যে ফেরার মামলা সর্বোচ্চ আদালতে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বাড়ি থেকে পালিয়ে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক ব্রিটিশ নাগরিক শামীমা বেগমের যুক্তরাজ্যে ফেরার মামলা এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির শনিবারের (১ আগস্ট) এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লন্ডনের আপিল আদালত গত ১৬ জুলাই শামীমার যুক্তরাজ্যে ফেরার পক্ষে রায় দিয়েছিলেন। রায়ে বলা হয়েছিল, শামিমাকে সুষ্ঠু শুনানি থেকে বঞ্চিত করা হয়েছে। কারণ যুক্তরাজ্যে ফিরতে না দিলে সিরিয়ার শরণার্থী শিবিরে থাকা অবস্থায় তার পক্ষে এই আইনি লড়াই চালানো সম্ভব নয়।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে আদালতের এই নির্দেশলায় হতাশা প্রকাশ করে জানিয়েছিল, তারা এর বিরুদ্ধে আপিল করার অনুমতি চাইবে। সরকারের কথামতো রায়ের বিরুদ্ধে আপিল করার পর মামলাটি সুপ্রিম কোর্টে যাচ্ছে। আপিল আদালত এই মামলা জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে কেবল সুপ্রিম কোর্টই এর নিষ্পত্তি করতে পারেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ফলে মামলা সুপ্রিম কোর্টে নেওয়ার অনুমতি পেয়েছে ব্রিটিশ সরকার।

শুক্রবার (৩১ জুলাই) এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে শুনানি কখন হবে তা মন্ত্রণালয় জানায়নি।

লন্ডনের বেথনেল গ্রিন অ্যাকাডেমি স্কুলের শিক্ষার্থী ছিল শামীমা। ২০১৫ সালে আমিরা আবাসে ও খাদিজা সুলতানা নামের আরও দুই কিশোরীকে সঙ্গে নিয়ে আইএসে যোগ দিয়েছিল সে। পরিবারকে একদিনের জন্য বাইরে যাওয়া কথা বলে প্রথমে তুরস্ক যায় তারা। সেখান থেকে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করে। এরপর নেদারল্যান্ডস থেকে সিরিয়ায় যাওয়া এক আইএস জঙ্গিকে বিয়ে করেছিল শামীমা। দুইবার গর্ভপাতের পর সিরিয়ার শরণার্থী শিবিরে এক পুত্র সন্তানের জন্ম দেয় সে। পরে সেই শিশুরও মৃত্যু হয়। উদ্ধারের পর শামীমা আবারও যুক্তরাজ্যে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও তার ব্রিটিশ নাগরিকত্ব প্রত্যাহার করে নেয় যুক্তরাজ্য।

এরপর শামীমা বেগম তার আইনজীবীর মাধ্যমে ব্রিটিশ সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন। তার যুক্তি ছিল, ব্রিটিশ সরকার ‘অবৈধভাবে’ তাকে রাষ্ট্রহীন করেছে এবং তার জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। জুলাইয়ে ওই আবেদনের রায়েই লন্ডনের আপিল আদালত বলেছিল, “শামীমাকে সুষ্ঠু এবং কার্যকরভাবে আইনি প্রক্রিয়া চালাতে দেওয়ার একমাত্র পথ হচ্ছে তাকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি দেওয়া।”

গত বছর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দেয়, শামীমা বাংলাদেশের নাগরিক নন। তাকে দেশে প্রবেশ করতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা