আন্তর্জাতিক

সম্পদ কমল ইলন মাস্কের  

সান নিউজ ডেস্ক : ইলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণ কমে দাঁড়িয়েছে ১৯৪.৮ বিলিয়ন ডলারে। যার বেশিরভাগই রয়েছে টেসলাতে। বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির সম্পত্তির পরিমাণ হলো ৬২২ বিলিয়ন ডলার। টেসলার সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হলেন মাস্ক।

আরও পড়ুন : নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬

বুধবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ফোবর্সের তথ্য অনুযায়ী, বর্তমানে সম্প্রতি ৪৪ বিলিয়ন ডলার খরচ করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিকানা কিনে নেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এরপর টুইটার নিয়েই মাতামাতি করছেন তিনি। আর টুইটার নিয়ে বেশি সময় সময় দেওয়ায় টেসলার শেয়ার কিনতে বা বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন বিনিয়োগকারীরা।

গত এপ্রিলে মাস্ক যখন প্রথম টুইটার কেনার ঘোষণা দেন তখন টেসলার বাজারমূল্য অর্ধেক কমে যায়। অন্যদিকে টেসলায় মাস্কের মোট সম্পত্তির পরিমাণ কমে দাঁড়িয়েছে ৭০ বিলিয়ন ডলারে।

আরও পড়ুন : এবার শীর্ষে জাপান-ফ্রান্স

ইলন মাস্ক টেসলার শেয়ারের বড় একটি অংশ বিক্রি করে দেওয়ার পর বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিতে শুরু করেন। টুইটারের মালিকানা কেনার আগে অন্তত ১৫ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেন তিনি। টুইটার কিনে নিতে আরও ১৩ বিলিয়ন ডলার ঋণ গ্রহণ করেন মাস্ক।

সংবাদসংস্থা রয়টার্স বুধবার তাদের আরেকটি প্রতিবেদনে জানিয়েছে, টুইটার কেনার প্রক্রিয়া শেষ হওয়ার পর আরও ৩.৯৫ বিলিয়ন ডলার সমমূল্যের শেয়ার বিক্রি করে দিয়েছেন ইলন মাস্ক।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শঙ্কা প্রকাশ করে জানিয়েছে, যখন টেসলা তাদের উৎপাদন বাড়াচ্ছে এবং অন্যান্য ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর সঙ্গে এটির প্রতিযোগিতা বাড়ছে তখন মাস্ক নিজেকে অন্যান্য বিষয়ের সঙ্গে জড়িত করে ফেলেছেন।

টুইটারে মাস্কের অত্যাধিক সময় ব্যয় করার ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল ম্যানেজমেন্টের জে হ্যাটফিল্ড বলেছেন, ‘দেখে যা মনে হচ্ছে ইলন মাস্ক তার সময়ের শতভাগ টুইটারের ওপর দিচ্ছেন এবং আপনি জানেন, এর জন্য আরও মূলধনের প্রয়োজন হতে পারে।’

আরও পড়ুন : বুধবার কখন কোথায় লোডশেডিং

জনপ্রিয় সামাজিক মাধ্যম টুইটারের মালিকানা কেনার পর টেসলা নিয়ে মাস্ক খুব কমই টুইট করেছেন। এর বদলে টুইটে তিনি মাসে আট ডলারের বিনিময়ে ব্লু টিক চিহ্ন সেবা দেওয়ার বিষয়গুলো নিয়ে কথা বলেছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা