মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ফাইল ছবি)
আন্তর্জাতিক

ঝুঁকিতে মার্কিন গণতন্ত্র

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে সমাপনী বক্তৃতায় নানা যুক্তি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন: পুতিনকে নিয়ে সংকটে ইন্দোনেশিয়া

তিনি বলেন, নির্বাচনে রিপাবলিকানদের বিজয় যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করতে পারে এবং তার অধীনে হওয়া যুক্তরাষ্ট্রের অনেক অর্জনকে উল্টে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারে।

স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনের বাইরে ঐতিহাসিক বোভি স্টেট ইউনিভার্সিটিতে জনতার উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আজ আমরা একটি পরিবর্তন বিন্দুর মুখোমুখি দাঁড়িয়ে আছি। আমরা বেশ ভালোভাবেই জানি, আমাদের গণতন্ত্র ঝুঁকির মধ্যে রয়েছে এবং আমরা এটাও জানি, এটিকে রক্ষা করার সময় এখন আপনাদের।’

আরও পড়ুন: হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন

রয়টার্স বলছে, বাইডেনের এই মন্তব্য ৮ নভেম্বরের নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের গভীর রাজনৈতিক বিভাজনকেই প্রতিফলিত করছে। মঙ্গলবারের এই নির্বাচনে বিরোধী রিপাবলিকান শিবির কংগ্রেসের একটি বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ জিততে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।

নির্বাচন নিয়ে নির্দলীয় পূর্বাভাসদাতারা সোমবার ভবিষ্যদ্বাণী করেছেন, ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে প্রায় ২৫টি আসন পেতে পারে রিপাবলিকানরা। যা প্রতিনিধি পরিষদে দলটির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যথেষ্ট।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের মধ্যবর্তী নির্বাচন আজ। মঙ্গলবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনটি হোয়াইট হাউসে ক্ষমতাসীন প্রেসিডেন্ট এবং তার দলের ভাগ্য নির্ধারণের ওপর এক বিরাট প্রভাব ফেলতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: জনসংখ্যা হবে ৮০০ কোটি!

আর তাই ভোটের ঠিক আগে ভোটারদের সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি মার্কিন গণতন্ত্র ঝুঁকিতে বলেও মন্তব্য করেছেন তিনি।

এছাড়া বিশ্লেষকরা এটাও বলেছেন, রিপাবলিকানরা সিনেটের নিয়ন্ত্রণ জিততে তাদের প্রয়োজনীয় একটি আসনেও জয় পেতে পারে। মূলত যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মূল্য এবং অপরাধের জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করে আসছে রিপাবলিকানরা। আর এই দু’টি ইস্যুই ভোটারদের উদ্বেগের শীর্ষে রয়েছে।

অবশ্য মঙ্গলবারের এই নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর কোনও ব্যালট হচ্ছে না। তবে প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি সময়ের এই নির্বাচনে সিদ্ধান্ত হবে কংগ্রেসের পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যে আইনসভা এবং গভর্নরের অফিস কারা নিয়ন্ত্রণ করবে।

আরও পড়ুন: আদালতের নির্দেশ না মেনে জমি দখল, আহত ৫

এছাড়া মধ্যবর্তী এই নির্বাচন প্রেসিডেন্টের কর্মকাণ্ড এবং দেশের বর্তমান হালচাল সম্পর্কে পরোক্ষভাবে ভোটারদের মতামত প্রকাশের সুযোগ এনে দেয়। মার্কিন অর্থনীতির বর্তমান সমস্যা এবং অপরাধ ও অবৈধ অভিবাসন নিয়ে ভোটাররা যখন উদ্বিগ্ন, তার মধ্যে নির্বাচনের এই রায় বর্তমান প্রেসিডেন্টের জন্য বেশ কঠোর হতে পারে।

এছাড়া মধ্যবর্তী এই নির্বাচনের ফলাফল ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোটের প্রচারণার ক্ষেত্রকে নানাভাবে প্রভাবিত করবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা