ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জোড়া গাড়িবোমা হামলায় নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০০ জন। এক বিবৃতিতে সোমালিয়ার প্রেসিডেন্ট গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বৃটিশ বৈদেশিক সহায়তা বন্ধ করার আভাস!

রোববার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে শনিবার (২৯ অক্টোবর) পূর্ব আফ্রিকার এই দেশটির রাজধানী মোগাদিসুর শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে দু’টি গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার মোগাদিশুর সড়কে একটি ব্যস্ত মোড়ের কাছে শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম বিস্ফোরণটি আঘাত হানে। এই বিস্ফোরণের পর অ্যাম্বুলেন্স এবং লোকেরা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ঘটনাস্থলে জড়ো হলে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন: নেপাল যাচ্ছেন সিইসি

পরে মোগাদিসুর শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ বলেন, ‘আমাদের মানুষ গণহত্যার শিকার হয়েছে... তাদের মধ্যে অনেক মা রয়েছেন যারা তাদের সন্তানদের কোলে নিয়ে ছিলেন। এছাড়া অনেক বাবা, পড়াশোনা করতে পাঠানো হয়েছিল এমন অনেক শিক্ষার্থী এবং নিজেদের পরিবারের জীবন নিয়ে সংগ্রাম করছেন এমন অনেক ব্যবসায়ীও রয়েছেন।’

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ বলেছেন, তিনি আহতদের জরুরিভাবে চিকিৎসা সহায়তা প্রদানের জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন: প্রধান বিচারপতিকে গুলি করে হত্যা

প্রতিবেদনে আরও বলা হয়, শনিবারের ওই বিস্ফোরণের ঘটনার পর কেউই তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি। যদিও এই ঘটনার পেছনে সোমালিয়ার প্রেসিডেন্ট জঙ্গিগোষ্ঠী আল শাবাবকে দায়ী করেছেন। সাধারণত যেসব হামলায় বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে সেসব ঘটনায় দায় স্বীকার করা এড়িয়ে যায় আল শাবাব।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা