মনজুর খান প্লাজার ষষ্ঠ তলার একটি দোকানে আগুন লাগে। ছবি : সংগৃহীত
জাতীয়

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে সাততলা ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত ঘটে। সংবাদ পাওয়ার পরপরই বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে দীর্ঘ চার ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তাদের ভাষ্যমতে, পুরান ঢাকার ঘিঞ্জি এলাকা ও সরু গলির কারণে আগুন নেভানোর ফায়ার ট্রাক এবং ভারী যানবাহন ঘটনাস্থল পর্যন্ত পৌঁছাতে পারছে না। এছাড়া মারাত্মক ধোঁয়ার সৃষ্টি হওয়া এবং পর্যাপ্ত পানি না পাওয়ায় অগ্নিনির্বাপণ কাজে বিঘ্ন ঘটছে।

মার্কেটের ষষ্ঠ তলার যে অংশে আগুন লেগেছে, সেখানে বিভিন্ন ধরনের মালামালের গুদাম রয়েছে। দুর্ঘটনাকবলিত প্রতিটি গুদামই ভেতর ও বাইরে থেকে তালাবদ্ধ থাকায় ফায়ার সার্ভিস কর্মীদের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। বদ্ধ কক্ষে আগুন ছড়িয়ে পড়া এবং তালা ভাঙার জটিলতায় পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সময় লাগছে বলে জানানো হয়েছে। প্রয়োজনে আরও ইউনিট যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ জানা যায়নি। এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির অর্থনৈতিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরেও চকবাজারের রহমতগঞ্জ এলাকার একটি আবাসিক ভবনে একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা