ইসরাইলি হামলায় নিহত ৬
আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় নিহত ৬


আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন

মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে পশ্চিম তীরের নাবলুস শহরে ব্যাপকসংখ্যক ইসরাইলি বাহিনী অভিযানে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। খবর আলজাজিরার।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে ইরান

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘নাবলুসে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬ জন নিহত হয়েছেন এবং আরও ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।’

নাবলুসে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেনেহ এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই আগ্রাসন বন্ধ করার জন্য (ইসরায়েলের সঙ্গে) জরুরিভাবে যোগাযোগ করছেন মাহমুদ আব্বাস।

আরও পড়ুন: তাণ্ডব চালিয়ে এলাকা ছাড়ল সিত্রাং

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী নাবলুসে কাজ করছে। তবে এর বেশি আরও বিশদ কোনো বিবরণ দেয়নি তারা।

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১৩০ জনের বেশি ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। সহিংসতার প্রতিবাদে গত সপ্তাহে ফিলিস্তিনিরা ধর্মঘট পালন করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা