আন্তর্জাতিক

মার্কিন দূতাবাস বন্ধ করেই জবাব দিল বেইজিং

ইন্টারন্যাশনাল ডেস্ক:

হিউস্টনের চীনা দূতাবাস বন্ধ করতে বেইজিংকে ৭২ ঘণ্টার নোটিশ দিয়েছিল ওয়াশিংটন। বুধবারের দেওয়া সেই সময়সীমা ফুরোনোর আগেই শুক্রবার এর জবাবে চেংদু-র মার্কিন দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিল চীন। গত কালই চীনা দূতাবাসের বিরুদ্ধে সরাসরি হ্যাকিং ও গুপ্তচরবৃত্তির অভিযোগ হেনেছিলেন মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেয়ো। পাল্টা প্রতিক্রিয়ায় পম্পেয়োকে আজ পিঁপড়ের সঙ্গে তুলনা করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে দিল, তাদের চেংদু-সিদ্ধান্ত প্রত্যাঘাতই আমেরিকার অযৌক্তিক কাজকর্মের বৈধ এবং প্রয়োজনীয় জবাব।

আরও পাঁচটা থাকতে কেন হিউস্টনেরই চীনা দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন? এর প্রাথমিক ব্যাখ্যা দিতে গিয়ে মার্কিন প্রতিরক্ষা দফতর জানিয়েছিল, আমেরিকার গোপন তথ্য তথা বৌদ্ধিক সম্পত্তি সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ। সূত্রের খবর, গত মঙ্গলবার ওই দূতাবাসের সামনে একটি ডাস্টবিনে কিছু কাগজপত্র পোড়ানো হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। ইতিমধ্যেই আবার মার্কিন করোনা-ভ্যাকসিন সংক্রান্ত গবেষণাগারের তথ্য হাতানোর অভিযোগে দুই চীনা হ্যাকারের বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করেছে মার্কিন বিচার বিভাগ। এই দুই চীনা হ্যাকারের সঙ্গে হিউস্টন দূতাবাসের সরাসরি সম্পর্ক রয়েছে বলে দাবি আমেরিকার।

বেইজিং এই অভিযোগ অস্বীকার করলেও গতকাল ক্যালিফোর্নিয়ার এক সভায় পম্পেয়ো বলেন, ‘‘গুপ্তচরবৃত্তির আখড়া হয়ে উঠেছিল বলেই হিউস্টনের ওই চীনা দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছি আমরা।’’ বিশ্ব জুড়ে চীনের আধিপত্য কায়েমের চেষ্টার বিরুদ্ধেও সরব হতে শোনা যায় তাকে।

আজ এরই পাল্টা জবাবে মার্কিন পররাষ্ট্র সচিবকে একহাত নিয়েছে বেইজিং। তাদের অভিযোগ, আন্তর্জাতিক মঞ্চে করোনাকে হাতিয়ার করে চীনকে অকারণে অপদস্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনউইং আজ টুইট করেন, ‘‘হাবেভাবে মনে হচ্ছে, মিস্টার পম্পেয়ো নিজেকে আজকের ফস্টার ডালেস (পঞ্চাশের দশকের মার্কিন পররাষ্ট্র সচিব) মনে করে বিশ্ব জুড়ে কমিউনিস্ট চীনের বিরুদ্ধে যুদ্ধে নামতে চাইছেন। কিন্তু পিঁপড়ে কি আর গাছ নাড়াতে পারে!’’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা