প্রধানমন্ত্রীর দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি
আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি

আন্তর্জাতিক ডেস্ক : আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্ক এবং দুর্নীতি যেন পাকিস্তানের নিত্য সঙ্গী। সম্প্রতি শেষ হয়েছে দেশটির ইমরান সরকার ইস্যু। নতুন করে উঠে এসেছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতি মামলা।

আরও পড়ুন : নিজের বাসার ছাদে বাগান করেন

এদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তার ছেলে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হামজা শেহবাজের বিরুদ্ধে বহুল আলোচিত চিনি দুর্নীতি ও অর্থপাচার মামলায় এখন পর্যন্ত দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির আদালত।

মঙ্গলবার ( ১৪ জুন ) শেহবাজ শরিফ ও তার ছেলে হামজা শেহবাজের করা আগাম জামিনের আবেদন মঞ্জুর করে এই আদেশ দিয়েছেন লাহোরের বিশেষ আদালত, যেখানে এই মামলার বিচারকাজ চলছে।

বিচারক মঙ্গলবার জানিয়েছেন, মামলার বাদিপক্ষ পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেটিভ এজেন্সি (এফআইএ) আসামিদের হয়রানি করার মনোভাব নিয়ে মামলা পরিচালনা করেছেন বলেও আদালতের পর্যবেক্ষণে এসেছে ।

আরও পড়ুন : ভোট কেন্দ্র থেকে ২ যুবক আটক

অভিযোগে বলা হয়, ২০০৮ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালে আখ ক্রয়, চিনি উৎপাদন ও বিপণন প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি লোপাটের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে শেহবাজ শরিফ, তার দুই ছেলে ও এজাহারভূক্ত অন্যান্য আসামিদের। পাঞ্জাব প্রদেশের কয়েকজন চিনি কল মালিকও এই দুর্নীতির সঙ্গে যুক্ত।

এতে আরও বলা হয়, বিদেশের বিভিন্ন ব্যাংকে শেহবাজের পরিবারের সদস্যদের বেনামে ২৮টি অ্যাকাউন্ট রয়েছে। সেসব ব্যাংকে হুন্ডির মাধ্যমে পাচার করা হয়েছে এ অর্থ। রাজনীতির পাশপাশি চিনির ব্যবসা রয়েছে পাকিস্তানের শরিফ পরিবারের। আল-আরাবিয়া মিলস নামে একাধিক চিনির কারখানা রয়েছে এই পরিবারের।

শেহবাজ শরিফ অবশ্য বরাবরই তার ও তার ছেলের বিরুদ্ধে আনা এই দুর্নীতির অভিযোগ অস্বীকার করে এসেছেন।

আরও পড়ুন : আরও অস্ত্র চান জেলেনস্কি

গত ৪ জুন শেহবাজ শরিফসহ মামলার আসামিদের ‘যে কোনো সময়’ গ্রেপ্তারের আদেশ চেয়ে আবেদন করেছিল এফআইএ।

আদালত মঙ্গলবারের আগাম জামিন আবেদন শুনানিতে বলেন, ‘দুর্নীতি, কর্তৃপক্ষের ক্ষমতার অপব্যবহার, মুদ্রাপাচার প্রভৃতির যে অভিযোগ এই মামলায় আনা হয়েছে, সেসব নিয়ে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে মনে করে আদালত।

কারণ, মামলার এই পর্যায়ে এসেও এখন পর্যন্ত অভিযোগের পক্ষে কোনো অকাট্য প্রমাণ হাজির করতে ব্যর্থ হয়েছে বাদিপক্ষ।’

আরও পড়ুন : আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত

আসামিদের হয়রানির প্রসঙ্গে আদালত বলেন, ‘এই অভিযোগে প্রথমে ন্যাশনাল অ্যাকউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব-পাকিস্তানের কেন্দ্রীয় ও সাংবিধানিক দুর্নীতি বিরোধী সংস্থা) অভিযুক্তদের হেফাজতে নিয়েছিল।

গত ২০২১ সালের ডিসেম্বেরে অভিযুক্তরা ন্যাবের হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর দুইবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এফআইএ— ২০২১ সালের ১৮ ডিসেম্বর ও ২০২২ সালের ৮ জানুয়ারি। তারপর গত ৫ মাসে এজারভুক্ত কোনো আসামিকে জিজ্ঞাসাবাদ করেনি এফাআইএ।’

‘আদালতের পর্যবেক্ষণ বলছে, বাদিপক্ষ ন্যাবের অনুসন্ধান থেকে মুক্তিলাভের পর পরই তাদের পুনরায় গ্রেপ্তার করার পরিকল্পনা নিয়ে মামলা পরিচালনা করছিল আদালত।’

আরও পড়ুন : সুন্দর পরিবেশে ভোট হচ্ছে

‘আদালত মনে করে, অভিযুক্তদের হয়রানির উদ্দেশেই এ পরিকল্পনা অনুযায়ী এগোনো হচ্ছিল।’ সূত্র: জিইও টিভি।

প্রসঙ্গত, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১ হাজার ৬০০ কোটি রুপি বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। ২০২০ সালে এ বিষয়ে লাহোরের বিশেষ আদালতে শেহবাজ, তার দুই ছেলে হামজা ও সুলেমানসহ কয়েকজনকে আসামি করে মামলা করে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফআইএ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা