আরো অস্ত্র  চান জেলেনস্কি
আন্তর্জাতিক

আরও অস্ত্র  চান জেলেনস্কি

সান নিউজ ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সিভিয়েরোদোনেতস্ক এবং খারকিভ অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী বেদনাদায়ক ক্ষতির সম্মুখীন হওয়ায় এ মন্তব্য করেন তিনি। ইউক্রেনে আরও ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র প্রয়োজন বলেও মন্তব্য করেছেন জেলেনস্কি।

আরও পড়ুন: নিজের বাসার ছাদে বাগান করেন

ইউক্রেনকে পূর্ণাঙ্গ সমর্থন দেওয়ার জন্য জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের প্রতি আহ্বানও জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর বৃহস্পতিবার প্রথমবারের মতো শোলজ কিয়েভ সফরে যেতে পারেন এমন জল্পনার মধ্যে সোমবার জার্মানির সম্প্রচারমাধ্যম জেডডিএফকে সাক্ষাত্কার দেন ভোলোদিমির জেলেনস্কি। এ সময় তিনি বলেন, ‘জার্মানি ইউক্রেনকে সমর্থন করবে, চ্যান্সেলর শোলজের কাছ থেকে এমন নিশ্চয়তা পাওয়া দরকার আমাদের।তাঁকে ও তাঁর সরকারকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। ’

প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক তার দেশের সামরিক প্রয়োজন সম্পর্কে বলেন, ইউক্রেনের এক হাজার হাউইত্জার, ৫০০ ট্যাংক এবং এক হাজার ড্রোন প্রয়োজন।

কিয়েভ ও এর কোনো কোনো পশ্চিমা মিত্র রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণের জন্য জার্মানি, ফ্রান্স ও ইতালির সমালোচনা করেছে। এসব দেশ তাদের প্রতিশ্রুত অস্ত্র পাঠাতে দেরি করছে এবং ইউক্রেনের স্বাধীনতা ও নিরাপত্তার চেয়ে নিজেদের সমৃদ্ধিকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে অভিযোগ কিয়েভ ও মিত্রদের। তবে ইউরোপের ওই তিন দেশই এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা