আন্তর্জাতিক
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

গম রপ্তানিতে সমস্যা নেই

সান নিউজ ডেস্ক: ইউক্রেন থেকে গম রপ্তানিতে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, পশ্চিমাদের অদূরদর্শী নীতির কারণে এই খাদ্য সমস্যার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ঐতিহাসিক ভুল’ করেছেন পুতিন

শুক্রবার (৩ জুন) একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

পুতিন বলেন, 'ইউরোপীয় দেশগুলোর অদূরদর্শী নীতি এবং ইউরোপীয় কমিশনের কারণে প্রথমত এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা সেখানকার উন্নয়নের দিকে নজর রাখছি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অনেক রাজনৈতিক শক্তি জলবায়ু অবস্থা, জলবায়ু পরিবর্তন নিয়ে প্রাকৃতিক উদ্বেগ সম্পর্কে অনুমান করতে শুরু করেছে। জ্বালানি খাতসহ সবুজ এজেন্ডাপ্রচার শুরু করেছে।'

'ইউরোপের দেশগুলোতে প্রাকৃতিক গ্যাস সরবরাহের দীর্ঘমেয়াদী চুক্তি হয়েছে। আমরা সেই চুক্তি বহাল রাখার জন্য দৃঢ় অনুরোধ করেছি। কিন্তু আমাদের অনুরোধের প্রতি তারা কর্ণপাত করেনি। সেগুলো বন্ধ করতে শুরু করেছে। অনেকগুলো এখনো বলবৎ আছে। সেগুলোও বন্ধ করে দেওয়া হচ্ছে। এটি ইউরোপীয় জ্বালানি বাজারের নেতিবাচক প্রভাব ফেলেছে। দাম বাড়তে শুরু করেছে,' তিনি যোগ করেন।

আরও পড়ুন: করোনা নিয়ন্ত্রণের কারণে সবকিছু স্বাভাবিক

তিনি বলেন, ইউক্রেন তাদের খনিগুলোর বন্দর পরিষ্কার করে এবং বারদিয়ানস্ক ও মারিউপোলের মতো নিয়ন্ত্রিত বন্দরের মাধ্যমে রপ্তানি নিশ্চিত করলে রাশিয়া ইউক্রেনীয় শস্য বহনকারী জাহাজ নির্বিঘ্ন চলাচলের নিশ্চয়তা দেবে।

তিনি আরও বলেন, রোমানিয়া, হাঙেরি বা পোল্যান্ড হয়ে দানিউব নদীপথও ব্যবহার করা যেতে পারে। তবে বেলারুশ হয়ে যাওয়া পথটি সবচেয়ে সাধারণ, সহজ এবং সুলভ হবে। ওই পথ দিয়ে বাল্টিক বন্দরগুলোতে যাওয়া যাবে। সেখান থেকে বাল্টিক সাগর এবং তারপর পৃথিবীর যেকোনো জায়গায় যাওয়া যাবে।

আরও পড়ুন: প্রেমের টানে আটলান্টিক মহাসাগর পাড়ি

তবে পুতিন বলেছেন, রাশিয়ার মিত্র বেলারুশ হয়ে যাওয়া পথটা শর্ত সাপেক্ষে ব্যবহার করা যাবে। এই পথটি ব্যবহার করতে হলে বেলারুশের ওপর দেওয়া পশ্চিমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিশ্ব বাজারের পরিস্থিতিকে আরও খারাপ করবে। বিশ্বব্যাপী সারের দাম বেড়ে যাবে। যা ফসল উৎপাদনে প্রভাব বিস্তার করবে। ফলে ফসলের দাম বাড়তে থাকবে। নতুন বিধিনিষেধ একটি সম্পূর্ণ অদূরদর্শী, ভুল সিদ্ধান্ত। আমি বলব, কেবল একটি নির্বোধ নীতি যা ধ্বংসের দিকে নিয়ে যায়, তিনি যোগ করেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা