আন্তর্জাতিক

ইউক্রেনে পালিত হলো ঈদ

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের মধ্যেই ইউেক্রেনের মুসলিমরা উদযাপন করলেন পবিত্র ঈদুল ফিতর। সোমবার (২ মে) রাজধানী কিয়েভে ইসলামিক কমিউনিটি সেন্টার মসজিদের ঈদের জামাতে বিপুল সংখ্যক মুসল্লি সমাবেত হয়েছিলো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদোলুকে বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের মুসলিম কাউন্সিলের প্রেসিডেন্ট সেয়রান আরিফভ।

আরও পড়ুন: আনন্দ করতে গিয়ে যেন বিপদ ডেকে না আনি

তুর্কি সংবাদ মাধ্যম আনুদোলুর এক প্রতিবেদনে বলা হয়, রুশ সামরিক আগ্রাসনে ইউক্রেনের অনেক মুসলিম বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। অনেকে দেশ ত্যাগ করে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন।এ পরিস্থিতিতে ইউক্রেনের মুসলিমরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন।

ইউক্রেনের মুসলিম কাউন্সিলের প্রেসিডেন্ট সেয়রান আরিফভ বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্বের সব মুসলিমের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করছি।

এদিকে, জাতিসংঘের হিসেব মতে, গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে ২ হাজার ৮৯৯ জন বেসামরিক লোক নিহত এবং ৩ হাজার ২৩৫ আহত হয়েছেন। বাস্তুহারা হয়েছেন ৭৭ লাখ ইউক্রেনীয় এবং দেশ ছেড়েছেন ৫৪ লাখ ইউক্রেনীয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা