আন্তর্জাতিক

মেট্রো খুলে দেওয়া হবে কোলকাতায়, বাড়ছে না বাস ভাড়া

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বাড়ছে না বেসরকারি বাস-মিনিবাসের ভাড়া। তবে আগামী তিন মাস মালিকদের আর্থিকভাবে সাহায্য করতে চায় রাজ্য সরকার। সেই সঙ্গে কলকাতা মেট্রো পরিষেবা ফের চালু করার বিষয়েও উদ্যোগী হল প্রশাসন। সামাজিক দূরত্ব মানলে যত আসন, তত যাত্রী নিয়ে পরিষেবা দেওয়া যেতে পারে। শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানান।

তিনি বলেন, “বাস ভাড়া বাড়াতে পারছি না। তবে ১জুলাই থেকে তিন মাস ছ’হাজার বাস-মিনিবাস মালিকদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে। মেট্রো চালু করা যায় কি না, সে বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা বৈঠক করে বিষয়টি দেখে নিচ্ছেন। সব কিছু মানলে মেট্রোও চলতে পারে ১ জুলাই থেকে।”

টানা ২০ দিন ধরে ডিজেলের দামে ছ্যাঁকা অসহ্য হয়ে উঠছে বাস-মালিকদের কাছে। কলকাতায় এ দিন ডিজেলের দাম ৭৫ টাকা ছাড়িয়েছে। এ বিষয়ে পরিবহণ কর্তা থেকে শুরু করে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। করোনার জেরে বাসে সে ভাবে যাত্রীও উঠছে না বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে ভাড়া বাড়ানোর দাবিতে অনড় ছিলেন বাস-মিনিবাস মালিকেরা। অন্য দিকে রাজ্যও ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের উপরে বাড়তি বোঝা চাপাতে চাইছে না। ফলে মাঝামাঝি কোনও পথ বের করা যায় কি না, তা নিয়ে বেশ কয়েক দিন ধরেই দু’পক্ষের মধ্যে আলোচনা চলছিল।

এ দিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই পরিস্থিতিতে কোনও ভাবেই ভাড়া বাড়ানো যাবে না। সাধারণ মানুষের কথা ভেবে কলকাতায় ৬ হাজার বাস-মিনিবাস নামাতে হবেই। তাঁদের প্রত্যেককেই মাসিক ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। তা করতে গিয়ে তিন মাসে ২৭ কোটি টাকা খরচ হবে।

কলকাতা এবং ইস্ট-ওয়েস্ট মেট্রো চালুর ক্ষেত্রে কেন্দ্র সরকারের অনুমোদন দরকার। তবে এ বিষয়টি রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছে কেন্দ্র। কোনও রাজ্য যদি পরিষেবা চালুর সম্মতি দেয়, তা-হলে চালানো যাবে। ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষ ট্রায়াল রান থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ সহ চলছে। ১ জুলাই থেকে আদৌ মেট্রো চালানো সম্ভব কি না, সে বিষয়ে মেট্রো এবং কলকাতা পুলিশ খুব শীঘ্রই আলোচনায় বসতে চলেছে। খোদ কলকাতার পুলিশ কমিশনার এ বিষয়ে মেট্রো-কর্তাদের সঙ্গে কথা বলবেন। করোনার বিধি-নিষেধ মেনে কী ভাবে মেট্রো চালানো যায়, সে বিষয়ে রূপরেখা তৈরি হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা