পেমেন্ট জায়ান্ট ভিসা ও মাস্টারকার্ড (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

রাশিয়ায় ভিসা-মাস্টারকার্ড সার্ভিস বন্ধ 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেমেন্ট জায়ান্ট ভিসা ও মাস্টারকার্ড এবার রাশিয়ার বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন স্থগিত করে দিয়েছে।

দুই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বলছে, ইউক্রেনের ওপর মস্কোর চলমান আগ্রাসনের কারণে যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞার অংশ হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে তারা।

বিবৃতিতে মাস্টারকার্ড কর্তৃপক্ষ জানায়, তাদের নেটওয়ার্কের সঙ্গে আর রাশিয়ান কোনো ব্যাংকের আপাতত সম্পর্ক থাকছে না। তদের ইস্যুকৃত কোনো কার্ড এখন আর ব্যবহার করতে পারবেন রাশিয়ানরা।

সংস্থাটি আরও জানায়, তারা ইউক্রেন ইস্যুতে মার্কিন অবরোধের সঙ্গে একমত পোষণ করেছে।

ভিসার পক্ষ থেকে সিইও ও চেয়ারম্যান আল কেলি জানান, ইউক্রেনে রাশিয়ার অপ্রীতিকর আক্রমণ ও আমরা যে অগ্রহণযোগ্য ঘটনা দেখছি তার প্রেক্ষিতে সংস্থাটি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

এদিকে ২০২১ সালে মাস্টারকার্ডের নিট রাজস্বের ৪ শতাংশের মতো আসে রাশিয়া থেকে। একই সঙ্গে ইউক্রেনের ব্যবহারকারীদের কাছ মাস্টারকার্ডের নিট রাজস্ব আসে ২ শতাংশ।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞার ফলে ভিসা রাশিয়ান যেসব আর্থিক প্রতিষ্ঠানের জন্য সার্ভিস বন্ধ করে দিয়েছে, এর মধ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংক অন্যতম। সূত্র: বিবিসি

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা