আন্তর্জাতিক

বিমান থেকে ঝাঁপ

আন্তর্জাতিক : বিমানের ককপিটে ঢুকতে না পেরে চলন্ত বিমান থেকে ঝাঁপ দিয়েছেন এক ব্যক্তি। গত শুক্রবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে।

ফ্লাইটের ক্রুদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, সব প্রস্তুতি শেষ করে উড্ডয়নের জন্য বিমানবন্দরের পার্কিং থেকে রানওয়ের উদ্দেশে রওয়ানা করার পরই এক যাত্রী আসন ছেড়ে উঠে দাঁড়ান এবং ককপিটে প্রবেশের চেষ্টা করেন। শেষে ব্যর্থ হয়ে প্লেনের জরুরি বহির্গমন পথ দিয়ে নিচে লাফ দেন তিনি।

বিবিসি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে আহত অবস্থায় ট্যাক্সিওয়ে থেকে আটক করা হয়েছে এবং সেখান থেকেই হাসপাতালে নেওয়া হয়। যদিও অভিযুক্ত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের বিমানগুলোতে এই ধরনের ঘটনা ক্রমেই বাড়ছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী জানা যায়, চলতি বছরের প্রথম ছয় মাসেই চলন্ত ফ্লাইটের ভেতরে প্রায় ৩ হাজার বার এই ধরনের ঘটনা ঘটেছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা