আন্তর্জাতিক

করোনামুক্ত ৫ দেশ, নেই মাস্কের ব্যবহার!

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে বিশ্ব যেখানে তটস্থ; সেখানে বেশ কয়েকটি দেশ কোভিড-১৯ মুক্ত হয়েছে। এসব দেশের মানুষ এখন মাস্ক পরাও বন্ধ করে দিয়েছে। ভারতের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে করোনায় সংক্রমিত হয়ে। এদেশেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

বিশ্বব্যাপী এখন সবাই মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলছে। সেখানে বিশ্বের বেশ কয়েকটি দেশের মানুষ কি-না মাস্ক ছাড়াই সুরক্ষিত আছে। মহামারি করোনার শুরু থেকেই সঠিক স্বাস্থ্যবিধি অনুসরণ করায় সাফল্যের মুখ দেখেছে বিশ্বের ৫ দেশ। চলুন জেনে নেওয়া যাক কোন দেশগুলো করোনামুক্ত-

ইসরায়েল

ইসরায়েল বিশ্বের প্রথম দেশ, যারা কি-না সবার আগে করোনামুক্ত হয়েছে। ইসরায়েল কোভিডমুক্ত হিসেবে ঘোষণা করেছে। সরকার বাধ্যতামূলক মাস্ক পরার বিষয়টি মূলতবি করেছে।

ইসরায়েলের সবাই এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সেখানকার প্রায় ৭০ শতাংশ জনগোষ্ঠী ভ্যাকসিন নিয়েছেন এবং মাস্কমুক্ত জীবনযাপন করছেন।

ভুটান

ভুটান টিকা প্রদানের মাধ্যমে করোনা যুদ্ধে জয়লাভ করেছে। মাত্র দুই সপ্তাহের মধ্যেই ভুটানের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি টিকা গ্রহণ করেছে। মহামারি শুরুর পর থেকে ভুটানে মাত্র একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

যদিও ভুটান, ভারত এবং চীন প্রতিবেশী দেশ হওয়ায় তারাও ঝুঁকির মধ্যে ছিল। তবে সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশটিতে করোনা মারাত্মক হয়ে ওঠেনি। সেইসঙ্গে ভুটান লকডাউনে না গিয়েও মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল!

আমেরিকা

যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্থানে টিকাপ্রাপ্ত জনগণেরা সরকারের নির্দেশনা অনুযায়ী, কিছু ক্ষেত্রে মাস্ক নাও পরতে পারবে। তবে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সব নাগরিকরা কোভিড ভ্যাকসিন নিলেই স্বাধীনভাবে জীবন-যাপন করতে পারবে। তবে বাইরে চলাচল, দৌড়াদৌড়ি, হাঁটাচলা বা বাইক চালানোসহ ভিড়ের মধ্যে থাকার সময় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সিডিসি।

নিউজিল্যান্ড

করোনা পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত ও পরিকল্পনার জেরে নিউজিল্যান্ড মহামারিতে জয়লাভ করেছে। মহামারি শুরুর পর থেকে দেশটির প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আরডার্নকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ব।

নিউজিল্যান্ডে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকারের দ্রুত পদক্ষেপ এবং সিদ্ধান্তের কারণে নিউজিল্যান্ড আজ মাস্কমুক্ত। মাত্র কয়েকদিন আগে অকল্যান্ডে একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল, যেখানে সামাজিক দূরত্ব এবং মুখোশের প্রয়োজনীয়তা ছাড়াই প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত ছিলেন!

চীন

করোনা মহামারি চীন থেকেই বিস্তার লাভ করে, এ তথ্য সবারই জানা আছে। তবে বর্তমানে চীনের সব নাগরিক কোভিড ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে করোনামুক্ত হয়েছে।

চীনের মানুষেরা এখন মুখোশ ছাড়াই চলাফেরা করছে। তারা এখন জীবনযাপন করছে। করোনায় বিধ্বস্ত চীন এখন তার পর্যটনও খুলেছে। থিম পার্ক, রেস্তোঁরা ও হোটেলগুলো এখন সম্পূর্ণ উন্মুক্ত।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা