আন্তর্জাতিক

মিয়ানমারে গুলিতে আরও এক নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে বিক্ষোভ ক্রমেই বাড়ছে। পাশাপাশি বিক্ষোভকারীদের ওপর হামলা-নির্যাতনের ঘটনাও বাড়ছে সমানতালে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, বিক্ষোভকারীদের সমাবেশে পুলিশের গুলিতে এক নারী নিহত হয়েছে।

এ নিয়ে সেনা অভ্যুত্থানের পর দেশটিতে চারজন বিক্ষোভকারী নিহত হলো।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচিসহ দেশটির নির্বাচিত নেতাদের বন্দী করে সেনাবাহিনী। এরপর তারা গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে সামরিক শাসন জারির ঘোষণা দেয়। সেনাবাহিনী পুনরায় নির্বাচন দিয়ে বিজয়ীদের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে। তবে দেশটির জনগণ ২ ফেব্রুয়ারি থেকে গ্রেপ্তার নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে।

এদিকে, সুচিকে কোথায় আটক রাখা হয়েছে সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শুক্রবার সুচির রাজনৈতিক পার্টি এনএলডির বরাত দিয়ে ‘ইন্ডিপেনডেন্ট মিয়ানমার নাও’ ওয়েবসাইট জানিয়েছে, চলতি সপ্তাহে সুচিকে গৃহবন্দী থেকে অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের রাজপথে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে। পশ্চিমা দেশসমূহ সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে এবং সীমিত পরিসরে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

শনিবারের ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শরীরা জানান, অন্যান্য দিনের মতো পুলিশ বিক্ষোভস্থলে অবস্থান নিতে শুরু করে। তারা বিক্ষোভকারীদের আটক করে। কয়েকজন গণমাধ্যম কর্মীকেও শনিবার আটক করা হয়েছে বলে এই সূত্রটি জানিয়েছে।

মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার মিয়ানমারের কেন্দ্রীয় শহর মনোয়াতে পুলিশের গুলিতে এক নারী নিহত হয়েছে। যদিও এ বিষয়ে পুলিশ কিংবা সেনাবাহিনীর বক্তব্য পাওয়া যায়নি। এর আগে এই শহরের এক বিক্ষোভকারী জানান, পুলিশ বিক্ষোভকারীদের ওপর জলকামান নিক্ষেপ করে। আয়ে আয়ে নামে ওই বিক্ষোভকারী বলেন, ‘পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর জলকামান নিক্ষেপ করেছে। মানুষের সঙ্গে তাদের এমন আচরণ করা উচিত নয়।’ এছাড়া ইয়াঙ্গুনে পুলিশের উপস্থিতি সত্ত্বেও মানুষ রাস্তায় নেমে স্লোগান দিয়েছে এবং সেনা শাসনের বিরুদ্ধে গান গেয়ে প্রতিবাদ জানিয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা