আন্তর্জাতিক

আগামী দু’সপ্তাহ ইন্দোনেশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : এবার আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে ইন্দোনেশিয়া। আগামী ১ জানুয়ারি থেকে দু’সপ্তাহের জন্য নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর আগে ব্রিটেন থেকে আগত ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইন্দোনেশিয়া। এবার সেই নিষেধাজ্ঞা আরও বর্ধিত করা হলো।

ব্রিটেনে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্তের পরই দেশটির নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইন্দোনেশিয়া। এছাড়া বিভিন্ন দেশে সম্প্রতি এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর ইউরোপ এবং অস্ট্রেলিয়া থেকে আগত ভ্রমণকারীদের ওপরও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপরেই চলতি বছরের শুরুতেই সব দেশের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করে ইন্দোনেশিয়া। তবে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত ভ্রমণের ক্ষেত্রে এর ব্যতিক্রম ছিল।

ইন্দোনেশিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, শীর্ষ স্থানীয় সরকারি কর্মকর্তা ছাড়া সব ধরনের বিদেশি ভ্রমণকারীদের ক্ষেত্রেই নতুন নিষেধাজ্ঞা জারি থাকবে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ লাখ ১৯ হাজার ২১৯। এর মধ্যে মারা গেছে ২১ হাজার ৪৫২ জন।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮৫৪। অপরদিকে একদিনেই মারা গেছে ২১৫ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৫ লাখ ৮৯ হাজার ৯৭৮ জন। দেশটিতে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১ লাখ ৭ হাজার ৭৮৯ জন।

এদিকে আরও এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটের স্থগিতাদেশ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। একইসঙ্গে আকাশ, স্থল ও সমুদ্রবন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশের সকল কার্যক্রমও এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

বিভিন্ন দেশের করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরোনো করোনাভাইরাসের চেয়ে নতুন ধরনের করোনাভাইরাস আরও ৭০ গুণ বেশি সংক্রামক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এটি আগেরটির চেয়ে বেশি প্রাণঘাতী এমন প্রমাণ এখনও পাওয়া যায়নি। নতুন নিষেধাজ্ঞার ফলে যারা আগে থেকেই সৌদি যাওয়ার টিকিট কিনে রেখেছিলেন তারা বিপাকে পড়েছেন। বিশেষ করে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা যাচ্ছে তারা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা