আন্তর্জাতিক

কাশ্মীরের স্বাধিকার ফিরিয়ে দিলে ভারতের সাথে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে আলোচনা প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আবারও একই কথা বলেছেন, প্রতেবেশী ভারতের সঙ্গে তখনই ইসলামাবাদ আলোচনায় বসবে, যখন ভারত অধিকৃত কাশ্মীরে নয়াদিল্লির সামরিক দখলদারিত্বের অবসান ঘটবে এবং নিজেদের অধিকার ফিরে পাবেন কাশ্মীরের বাসিন্দারা। ১৯৪৭ সালের আগস্টে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামের দুটি পৃথক রাষ্ট্র গঠন হওয়ার দুই মাস পর (অক্টোবরে) কাশ্মীরের এক অংশে প্রবেশ করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার সেই দিনটি উপলক্ষে এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় পাক প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর নিয়ে এসব কথা বলেন।

কাশ্মীর উপতক্যার পুরোটাই নিজেদের অংশ বলে দাবি করে ভারত ও পাকিস্তান। কিন্তু দুই দেশের দখলে রয়েছে কাশ্মীরের দুই অংশ। ইমরান খান বলেন,ভারতের একমাত্র মুসলিম অধ্যুষিত অঞ্চল কাশ্মীর থেকে ভারতীয় দখলদারিত্বের অবসান ঘটতে হবে তাহলে ভারতের সঙ্গে আলোচনা । আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী পাক প্রধানমন্ত্রী ভারতের উদ্দেশ্যে বলেন, ‘আমি আলোচনার জন্য প্রস্তুত কিন্তু এর জন্য যেভাবে কাশ্মীরকে সামরিকভাবে দখল করে রেখেছেন তার অবসান ঘটানো প্রয়োজন। এ ছাড়া দ্বিতীয় বিষয়টি হলো জাতিসংঘ প্রস্তাবনা অনুযায়ী কাশ্মীরের মানুষের স্বাধিকার ফিরিয়ে দিতে হবে।

কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা বিভাজনকারী রেখা হলো লাইন অব কন্ট্রোল বা এলওসি। ২০০৩ সাল থেকে সেখানে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি রয়েছে। কিন্তু নিয়মিতই লাইন অব কন্ট্রোলে দুই পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করে। দুই পক্ষের হামলা আর পাল্টা হামলায় অগণিত মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। গত বছরের আগস্টে মোদি সরকার ভারতশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে দিখণ্ডিত করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। সংবিধান কর্তৃক এই বিশেষ মর্যাদার কারণে কিছুটা হলেও স্বায়ত্তশাসন পেত কাশ্মীর। কিন্তু তা বাতিল করে সেখানে কেন্দ্রীয় সরকারের শাসন জারি করা হয়। এ নিয়ে ক্ষুব্ধ গোটা কাশ্মীর।

শুধু বিশেষ মর্যাদা বাতিল নয় সেখানে ভারতীয়দের জমি কেনার অধিকারও দেয়া হয়। আর বিশেষ মর্যাদা রদের আগে থেকে সেখানে মোতায়েন করা হয় হাজার হাজার সেনা। বিশ্বের সবচেয়ে সামরিকায়িত অঞ্চলের একটি হলো হিমালয়ের কোলঘেঁসে থাকা কাশ্মীর। সেখানকার অনেকে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামও করছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা