আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার কট্টরপন্থি শিয়া ধর্মীয় নেতাদের নিয়ন্ত্রণে থাকায় তেহরানের সঙ্গে সমঝোতা কিংবা স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানো কঠিন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) প্রচারিত ওই সাক্ষাৎকারে রুবিও বলেন, ইরানের শাসকদের সঙ্গে সমঝোতায় পৌঁছানো বেশ কঠিন। তার ভাষ্য, ইরানি নেতৃত্ব দক্ষ আলোচক নয় এবং তারা কট্টরপন্থি শিয়া ধর্মীয় নেতাদের দ্বারা নিয়ন্ত্রিত।

রুবিও আরও বলেন, ইরানের শাসনব্যবস্থা ধর্মীয় আদর্শ দ্বারা পরিচালিত হওয়ায় দেশটির সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করে। সংঘাতের প্রথম দিন থেকেই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে ইরান। এর জবাবে ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ দেয় যুক্তরাষ্ট্র। দুই পক্ষের এই পাল্টাপাল্টি পদক্ষেপের ফলে গত আট মাস ধরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বিরাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংঘাত বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দফায় যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। গত জুনে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ নামে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিও স্বাক্ষরিত হয়। তবে এসব উদ্যোগের কোনোটিই স্থায়ী সমাধান আনতে পারেনি।

এদিকে, হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার তীব্র সমালোচনা করেছেন রুবিও। তিনি এ ধরনের হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন বলে আখ্যা দেন। একই সঙ্গে ইরানের কৌশলের সঙ্গে নাৎসি জার্মানির সাবমেরিন হামলার তুলনা করেন তিনি।

রুবিও বলেন, ইরান প্রকাশ্যে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিচ্ছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিরল ঘটনা। তার মতে, এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার অংশ হিসেবে সম্প্রতি তেহরান সফর করেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সেখানে তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা বাঘের ঘালিবাফের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে ঘালিবাফ জানান, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ সাতটি শর্ত যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরেছে তেহরান। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা শুরু করতে ইরান রাজি নয় বলে তিনি উল্লেখ করেন। ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমাধানের পথ এখনো অনিশ্চয়তার মুখে রয়েছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা