ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসন এবং মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। মঙ্গলবার (২০ অক্টোবর) পাকিস্তানের একটি প্রতিনিধিদল নিয়ে তিনি ইরানে যান।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাগেই সাপ্তাহিক সংবাদ সম্মেলনে অসিম মুনিরের সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করতে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে সফরের অন্যতম উদ্দেশ্য হলো পাকিস্তান ও ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা যখন কার্যত অচলাবস্থায় রয়েছে, ঠিক সেই সময়েই তেহরানে গেলেন অসিম মুনির। গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের অনিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। তেল, গ্যাসসহ বিভিন্ন জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান এই নৌপথ বন্ধ করে দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে সেখানে স্বাভাবিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে পাঁচ থেকে সাতটি বড় তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত বন্ধে পাকিস্তান দীর্ঘদিন ধরে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। গত জুনে ইসলামাবাদের উদ্যোগে দুই দেশ স্বল্পমেয়াদি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে সেই উদ্যোগ স্থায়ী সমাধান আনতে পারেনি।

সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত জুনের যুদ্ধবিরতি চুক্তির পর এবার পঞ্চমবারের মতো তেহরান সফরে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। তার এই সফর দুই দেশের কূটনৈতিক তৎপরতা এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন কোনো অগ্রগতি আনতে পারে কি না, সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা