আন্তর্জাতিক

মাস্ক ছাড়া নির্বাচনী প্রচারণায়  মার্কিন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক :

কোভিড-১৯ পজিটিভ হওয়ার দু’ সপ্তাহ পার হওয়ার আগেই নির্বাচনী প্রচারণায় ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৩ অক্টোবর)এ তথ্য জানায় বিবিসি ।

সোমবার (১২ অক্টোবর) ফ্লোরিডার স্যানফোর্ডে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অংশ নেন হাজার হাজার মানুষ।

নির্বাচনের বাকি আর তিন সপ্তাহ। আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ভোট নিশ্চিত করতে চাইছেন দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী— রিপাবলিকান ট্রাম্প এবং ডেমোক্র্যাট জো বাইডেন।

এদিকে, মাত্র ১১ দিন আগে কারোনা আক্রান্ত হন ট্রাম্প। এর একদিন পর তাকে ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। কিন্তু রোববার (১১ অক্টোবর) তার ব্যক্তিগত চিকিৎসক জানান, ট্রাম্পের কাছ থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আর কোনো ঝুঁকি নেই। এছাড়া, সোমবার ট্রাম্পের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলেও জানানো হয়।

ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় মাস্ক পরেননি ট্রাম্প। কোভিড-১৯ থেকে সেরে ওঠার বিষয়ে তিনি বলেন, ‘তারা বলেছে আমি সুস্থ। আমি খুব শক্তিশালী অনুভব করছি। আমি এখানে (সমর্থকদের উদ্দেশে) হাঁটবো এবং সবাইকে চুমু খাবো। আমি পুরুষদের চুমু খাবো এবং সুন্দরী নারীদের বড় চুমু খাবো। ’

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা