আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-চীন শুল্কবিরতি আপাতত বহাল, মেয়াদ বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    

যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা ৯০ দিনের শুল্কবিরতি আরও বৃদ্ধি করার বিষয়ে সম্মত হয়েছেন। বিশ্বের এ দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যযুদ্ধ প্রশমনে সুইডেনের স্টকহোমে টানা দুই দিন ‘গঠনমূলক আলোচনা’ শেষে উভয় পক্ষ গতকাল মঙ্গলবার এ সম্মতিতে পৌঁছায়। তাদের মধ্যকার বাণিজ্যযুদ্ধ বৈশ্বিক প্রবৃদ্ধির ওপর বড় হুমকি তৈরি করছে।

তবে এ আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হওয়ার কথা ঘোষণা করা হয়নি। মার্কিন কর্মকর্তারা বলছেন, আগামী ১২ আগস্ট শেষ হতে যাওয়া শুল্কবিরতির মেয়াদ বাড়ানো হবে, নাকি চীনের ওপর তিন অঙ্কের হারে আবার শুল্ক কার্যকর হবে—সে সিদ্ধান্ত দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ট্রাম্প শুল্কবিরতির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানাবেন—এমন আশঙ্কার কোনো ভিত্তি আপাতত নেই।


আলোচনা শেষে সাংবাদিকদের স্কট বেসেন্ট বলেন, ‘বৈঠক খুব গঠনমূলক হয়েছে। শুধু চূড়ান্ত অনুমোদন এখনো দেওয়া হয়নি।’

স্কটল্যান্ড সফরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছেন ট্রাম্প। ওয়াশিংটনে ফিরে তিনি জানান, বেসেন্ট তাঁকে চীনের সঙ্গে আলোচনার সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন।

কয়েক মাস ধরে বাণিজ্য অংশীদারদের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়ে আসার পর ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছেন। কিন্তু চীনের শক্তিশালী অর্থনীতি ও বিশ্বে বিরল খনিজের প্রবাহ নিয়ন্ত্রণের কারণে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা বিশেষভাবে জটিল হয়ে উঠেছে।

গত মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন—দুই পক্ষ একে অপরের ওপর তিন অঙ্কের শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে আসে (অর্থাৎ শুল্কবিরতি হয়)। এ শুল্ক কার্যকর হলে দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতো। কিন্তু তাদের মধ্যে কোনো চুক্তি না হলে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল ও অর্থবাজারে আবারও অস্থিরতা দেখা দিতে পারে।


বুধবার ওয়াশিংটনে ফিরে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন বলে জানান বেসেন্ট। তিনি সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট নিজেই সময়সীমা বৃদ্ধি করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, আরও ৯০ দিনের জন্য সময়সীমা বাড়ানো (সংকট এড়ানোর) একটি বিকল্প হতে পারে।

স্টকহোমে সুইডিশ প্রধানমন্ত্রীর দপ্তরে আলোচনার পর গ্রিয়ার বলেন, ‘আমাদের অবশ্যই গঠনমূলক আলোচনা হয়েছে এবং ইতিবাচক প্রতিবেদন নিয়ে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছি। তবে শুল্কবিরতির সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নেবেন।’

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা