আন্তর্জাতিক

হামাসকে ধ্বংসের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক    

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলি বন্দীদের মুক্তির পর কী হবে তা নিয়ে শঙ্কিত হামাস, তাই তারা গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হচ্ছে না । শুক্রবার (২৫ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্পের এই মন্তব্য করেন।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির পরিবর্তে শুধুমাত্র স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির গ্যারান্টি দিতে প্রস্তুত।

আলজাজিরা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, আমরা এখন শুধু শেষ কয়েকজন বন্দির ব্যাপারে কথা বলছি, আর তারা (হামাস) জানে যে শেষ বন্দিটি মুক্তির পর কী ঘটবে। মূলত সেটার জন্যই তারা আসলে কোনো চুক্তি করতে চায়নি।

ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার জন্য একতরফাভাবে হামাসকে দায়ী করেন এবং বলেন যে এই গোষ্ঠীটিকে ‘ধ্বংস করা হবে’।

তিনি বলেন, হামাস আসলে কোনো চুক্তি করতে চায় না। আমার মনে হয় তারা মরতে চায়, আর এটা খুব, খুব খারাপ।

গত বৃহস্পতিবার ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ বলেছিলেন, ওয়াশিংটন আলোচনায় নিজেদের সম্পৃক্ততা কমিয়ে আনছে এবং হামাসের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আগ্রহ না থাকার’ অভিযোগ তুলেছেন।

ইসরায়েলও জানিয়েছে তারা কাতার থেকে তাদের আলোচকদের সরিয়ে নিচ্ছে, যেখানে যুদ্ধবিরতি আলোচনা চলছিল।

হামাস বলছে চুক্তির বিষয়ে মার্কিন অবস্থান বিভ্রান্তিকর। তারা বলছে চুক্তি সম্পাদনে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় ‘আন্তরিকতা প্রতিশ্রুতিবদ্ধ’ ছিল। গোষ্ঠীটি আরও বলেছে, মধ্যস্থতাকারী দেশগুলো-কাতার ও মিসর-তাদের ‘গঠনমূলক ও ইতিবাচক’ অবস্থানকে স্বাগত জানিয়েছে।

গত কয়েক মাস ধরে আলোচনা চলছিল ৬০ দিনের যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য, যার অধীনে ১০ জন ইসরায়েলি বন্দি মুক্তি পাবে এবং গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বোমাবর্ষণ সাময়িকভাবে থামবে।

হামাস জোর দিয়ে বলেছে যে তারা একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য চেষ্টা করছে। মার্কিন দূত স্টিভ উইটকফ এর আগে বলেছিলেন, এই যুদ্ধবিরতি ‘গাজায় দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করবে’।

তবে ইসরায়েলি কর্মকর্তারা বারবার বলছেন, বন্দিদের মুক্তির পর তারা আবার যুদ্ধ শুরু করবে এবং গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের সরিয়ে দেবে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন, দেশটি যুদ্ধবিরতির সময় গাজার দক্ষিণে একটি 'আটক শিবিরে' লক্ষাধিক ফিলিস্তিনিকে স্থানান্তর করবে, যাতে পুরো অঞ্চল থেকে তাদের সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া যায়।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা