করোনার চিকিৎসায় সফলতার দ্বারপ্রান্তে ফ্লোরিডা
আন্তর্জাতিক

করোনার চিকিৎসায় সফলতার দ্বারপ্রান্তে ফ্লোরিডা

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওকালায় কোভিড-১৯ আক্রান্ত রোগীদের ওপর নতুন এক ধরনের চিকিৎসা চালানো হচ্ছে। এ চিকিৎসায় অনেকটাই সাফল্যের কাছাকাছি আছেন বলে মনে করছেন চিকিৎসকরা। কারণ ইতোমধ্যেই বেশ ভালো ফলাফল পেয়েছেন তারা।

ওকালার অ্যাডভেন্টহেলথের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসায় তারা যে নতুন চিকিৎসা পদ্ধতি ব্যবহার শুরু করেছেন তা সাফল্য অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে। আইসিএএম নামের একটি নতুন চিকিৎসা শুরু করেছেন তারা।

অ্যাডভেন্টহেলথ ওকালার ফার্মেসি বিভাগের পরিচালক ড. কারলেট নরউড উইলিয়ামস এক বিবৃতিতে জানিয়েছেন, আইসিএএম প্রোটোকলটি দেশে পুনরায় চালু করার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা আমাদের রোগীদের বিষয়ে আরও গবেষণার পর আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে পারব।’

তিনি বলেন, আইসিএএম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং বিভিন্ন ধরনের প্রদাহ থেকে ফুসফুসকে সুরক্ষা দেয়। এই চিকিৎসায় ভেন্টিলেশনের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি।

নরউড উইলিয়ামস বলেন, বয়স এবং পূর্বের বিভিন্ন রোগের ইতিহাস থাকা স্বত্ত্বেও তাদের বেশির ভাগ রোগীরা করোনাকে জয় করতে পেরেছেন এবং হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। অ্যাডভেন্টহেলথ ওকালা হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে গত এপ্রিল থেকে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৬ দশমিক ৪ শতাংশ রোগী।

তিনি জানিয়েছেন, এটি আসলে বেশ কিছু ওষুধের সমন্বয় যার মাধ্যমে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি করোনভাইরাসটির সবচেয়ে মারাত্মক সমস্যা থেকে শরীরকে রক্ষা করতে কাজ করে।

তিনি বলেন, এই চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধ এবং চিকিৎসা পদ্ধতির সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইসিএম। যেমন-ইমিউন সাপোর্টে ভিটাসিম সি এবং জিংক, প্রদাহ নিয়ন্ত্রণে কর্টিকোস্টেরয়েডস, রক্ত জমাট বাধা থেকে রক্ষা করতে অ্যান্টিকোগুল্যান্টস এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে ম্যাক্রোলাইডস এন্টিবায়োটিক ব্যবহার করা হয়।

এই চিকিৎসায় তারা দেখতে পেয়েছেন যে, আইসিএএম শরীরের জন্য শক্তিশালী প্রতিরক্ষা কৌশল হিসেবে কাজ করে। তিনি বলেন, এই চিকিৎসা করোনাভাইরাসকে মারতে সক্ষম নয়। কিন্তু এর আসলে প্রয়োজনও নেই। কারণ এমনিতেই এই চিকিৎসার মাধ্যমে রোগীরা সুস্থ হয়ে উঠছে। তাছাড়া ভাইরাসগুলোর নিজেদের মধ্যেও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে।

এ ধরনের ভাইরাসের জীবনচক্র খুবই সংক্ষিপ্ত। একাধিক উপায়ে করোনাভাইরাসের যে পরিণতি ঘটে রোগীরা আসলে সেসব কারণেই মারা যায়। কিন্তু সঠিক ওষুধ এবং চিকিৎসার মাধ্যমে রোগীদের বাঁচানো সম্ভব। সূত্র: ফক্স ৬

মূলত পরীক্ষামূলকভাবেই ওকালার অ্যাডভেন্টহেলথ হাসপাতালে এই চিকিৎসা পদ্ধতির ব্যবহার শুরু করেছিলেন চিকিৎসকরা। তারা এই চিকিৎসার মাধ্যমে যে সফলতা পাচ্ছেন তা তারা প্রকাশ করতে চান এবং বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকদের এই চিকিৎসা পদ্ধতি জানাতে চান।


সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা