আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কয়েক হাজার শিক্ষার্থী আইসোলেশনে 

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাজ্যের অন্তত ৩২টি বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত করা হয়েছে। আরও একটি বিশ্ববিদ্যালয়ে করোনা সংক্রমণ সন্দেহ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে কমপক্ষে ১২৭ জন শিক্ষার্থীর শরীরে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

করোনা সংক্রমণ চিহ্নিত হওয়ায় যুক্তরাজ্যের ম্যানচেস্টারের কয়েক হাজার শিক্ষার্থীকে আইসোলেশনে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির বারলে ক্যাম্পাস এবং কেমব্রিজ হলের প্রায় ১৭০০ শিক্ষার্থী। শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে আইসোলেশনে রাখা হচ্ছে। তাদেরকে আগামী ১৪ দিন রুমের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। তাদের মধ্যে করোনার কোনো লক্ষণ না থাকলেও এ নির্দেশ মানতে হবে বলে বলা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ার কারণে একই রকম ব্যবস্থা নিয়েছে গ্লাসগো এবং এডিনবার্গ ন্যাপিয়েরে বিশ্ববিদ্যালয়গুলো।

এই সংক্রমণ এক সপ্তাহের মধ্যে সর্বশেষ বিপর্যয় বলে মন্তব্য করেছে ম্যানচেস্টারের ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন।

ইউনিয়নের জেনারেল সেক্রেটারি জো গ্রাডি বলেন, সারাদেশে হাজার হাজার শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে অনুমতি দেয়া হয়। তবে এতে যে সমস্যার সৃষ্টি হচ্ছে, এ বিষয়ে আমরা আগেই সতর্ক করেছিলাম। এখন সময় এসেছে বিশ্ববিদ্যালয়ের স্টাফ ও শিক্ষার্থীদের রক্ষা করতে মন্ত্রীদের ও ইউনিভার্সিটিগুলোর জরুরি পদক্ষেপ নেয়া।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ফাউন্ডেশন বিষয়ে অনলাইনে ক্লাসে শিফট করেছে ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

করোনা সংক্রমণ রোধে স্কটল্যান্ডে শিক্ষার্থীদেরকে পাবলিক এড়িয়ে চলতে বলা হয়েছে। ২৫ সেপ্টেম্বর স্কাই নিউজের হাতে আসা তথ্য মতে, বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার পর থেকে কমপক্ষে ৫১০ জন শিক্ষার্থী ও স্টাফ আক্রান্ত হয়েছেন করোনায়।

গত ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি এক লাখ মানুষের মধ্যে ১৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টারে। এ সময়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এক হাজার ২৬ জন। আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুণ। আগের সপ্তাহে প্রতি এক লাখে আক্রান্তের হার ছিল ৯৩.২। অর্থাৎ মোট ৫১৫ জন আক্রান্ত হয়েছেন করোনায়।

এ অবস্থায় তড়িঘড়ি করে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার জন্য সরকারকে দায়ী করেছেন লিবারেল ডেমোক্রেট নেতা স্যার এড ডাভে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা