আক্রান্তের চেয়ে সুস্থতা বেশি বরিশাল বিভাগে
স্বাস্থ্য

আক্রান্তের চেয়ে সুস্থতা বেশি বরিশাল বিভাগে 

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪৯ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ১০৩ জন।

বুধবার (১৯ আগস্ট) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, এই বিভাগে করোনা সংক্রমণের ১৬৩ তম দিন আজ। ২৪ ঘন্টার তথ্য নিয়ে বিভাগে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৯৩১ জন। মৃত্যুবরণ করেছেন ১৩৯ জন। আর সুস্থ হয়েছেন চার হাজার ৯৯৫ জন।

বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হয় গত ৯ মার্চ। ১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। সেদিন থেকে বুধবার পর্যন্ত ১৬৩ দিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বরিশাল জেলায় নতুন সাতজনসহ দুই হাজার ৮৭০ জন, পটুয়াখালী জেলায় নতুন ১৩ জনসহ এক হাজার ২১৯ জন, ভোলা জেলায় ৬১১ জন, পিরোজপুর জেলায় নতুন ১৬ জনসহ ৮৭৬ জন, বরগুনা জেলায় নতুন ১১ জনসহ ৭৮৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন দুইজনসহ ৫৭০ জন।

বরিশাল জেলায় দুই হাজার ১২৯ জন, পটুয়াখালী জেলায় ৯০৩ জন, ভোলা জেলায় ৫৩১ জন, পিরোজপুর জেলায় ৫২৪ জন, বরগুনা জেলায় ৫৬৬ জন এবং ঝালকাঠি জেলায় ৩৪২ জন সুস্থ হয়েছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন বরিশাল জেলায় ৫৩ জন, পটুয়াখালী জেলায় ৩৫ জন, ভোলায় ছয়জন, পিরোজপুর জেলায় ১৭ জন, বরগুনা জেলায় ১৫ জন এবং ঝালকাঠি জেলায় ১৩ জন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা