সংগৃহীত ছবি
স্বাস্থ্য

মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫১০ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ৭৮৬ জন।

আরও পড়ুন: দ.আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৫ লাখ ২৯ হাজার ৩৪৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৪ হাজার ৫৪৪ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৩৩ লাখ ৪১ হাজার ৬৮০ জন।

শনিবার (৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: তুরস্কে ২ লাখের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৩ জনের এবং আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৮১ জন। একইসময়ে বিশ্বে সবচেয়ে বেশি শনাক্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৫১৬ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের।

এ ছাড়া, ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৪ জন এবং মারা গেছেন ২১ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৯ হাজার ২৬২ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫২২ জন এবং মৃত্যু হয়েছে ৬৭ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ১১ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫ জন এবং মারা গেছেন ১৫ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৩৯ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮১৩ জন এবং মারা গেছেন ৬২ জন।

আরও পড়ুন: বৈঠকে মোমেন-জয়শঙ্কর!

একইসময়ে পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৯১ জন এবং মারা গেছেন ১৭ জন। চিলিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ১৭১ জন এবং মারা গেছেন ৩০ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১৪২ জন এবং মারা গেছেন ৭ জন। প্যারাগুয়ে আক্রান্ত হয়েছেন ৭৪ জন এবং মারা গেছেন ৮ জন। সাইপ্রাস আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৯২ জন এবং মারা গেছেন ২৫ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা