ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বে আরও ৬০১ মৃত্যু

সান নিউজ ডেস্ক : বিশ্বে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬০১ জন মারা গেছেন। এ সময়ে নতুন করে ৩ লাখ ১২ হাজার ৪২১ জন সংক্রমিত হয়েছেন।

আরও পড়ুন : আওয়ামী লীগ সরকার দুঃস্বপ্ন দেখছে

রোববার (৪ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

মহামারির শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৬ লাখ ৪৫ হাজার ৭১০ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৯৬ লাখ ২২ হাজার ৬৫৬ জনে। এদের মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৬২ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৭৭১ জন।

আরও পড়ুন : আ’লীগ গণমানুষের দল

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় জাপানে সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে এসময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লাখ ৯ হাজার ৫৯১ জন ও মারা গেছেন ১৮০ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫০ হাজার ১৯৩ জন। আর শনাক্ত হয়েছেন ২ কোটি ৫১ লাখ ৩০ হাজার ৮৮৬ জন।

ব্রাজিল দৈনিক মৃত্যুতে জাপানের পরই রয়েছে। মোট সংক্রমণ বিবেচনায় তালিকার ৫ নম্বরে থাকা দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৪ জন। এ সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৪২৬ জন। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫৪ লাখ ১৫৯ জন। এদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ৯০ হাজার ২১৩ জন।

আরও পড়ুন : মালয়েশিয়ায় ২ বাংলাদেশি গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৩৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ৬ হাজার ৬৪০ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৫২১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন ১০ কোটি ৭ লাখ ৯৬ হাজার ৩০০ জন।

অপরদিকে, দৈনিক সংক্রমণের দিক দিয়ে জাপানের পরই ফ্রান্সের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ৫২ হাজার ৯০৮ জন। তবে এ সময়ে দেশটিতে করোনায় কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফ্রান্সে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৯৬৮ জন, মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৯৩ জন।

আরও পড়ুন : অতিরিক্ত ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত ৫ লাখ ৩০ হাজার ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ৪৬ লাখ ৭৪ হাজার ৪৫৯ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ২৬৪ জন। তবে এসময়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ডিসেম্বরে ২০১৯ সালের চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে। পরের বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা