প্রতীকী ছবি
স্বাস্থ্য

শনাক্তে শীর্ষে জাপান

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৪৮৫ জন।

আরও পড়ুন: খেলা শুরু হয়ে গেছে

এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ৪৪ হাজার ৪৮০ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৯১ লাখ ৮০ হাজার ২৮৮ জনে।

শনিবার (৩ ডিসেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন: জনসভায় খালেদার যাওয়ার চিন্তা অলীক

এতে বলা হয়, বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে জাপানে। আক্রান্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৯২৮ জন ও মারা গেছেন ১৮৭ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫০ হাজার ১৩ জন। আর শনাক্ত হয়েছেন ২ কোটি ৫০ লাখ ২১ হাজার ২৯৫ জন।

দৈনিক মৃত্যুতে জাপানের পরই অবস্থান যুক্তরাষ্ট্রের। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ৬ হাজার ৬০৭ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪৯। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৭ লাখ ৮৭ হাজার ৭৭৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৮২ লাখ ৩৬ হাজার ৯৫৪ জন।

আরও পড়ুন: কঙ্গোতে হামলায় নিহত ৫০

দৈনিক সংক্রমণের দিক দিয়ে জাপানের পরই ফান্সের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ৫৯ হাজার ৮ জন এবং মারা গেছেন ৬৭ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার ৬০ জন, মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৯৩ জন।

একদিনে ব্রাজিলে মারা গেছেন ১৩১ জন, সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ২৫১ জন। বিশ্বে মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে এ পর্যন্ত ৬ লাখ ৯০ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার ৭৩৩ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার ৭৩৩ জন।

আরও পড়ুন: ঢাবি ছাত্রলীগের সম্মেলন শনিবার

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত ৫ লাখ ৩০ হাজার ৬২৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ৪৬ লাখ ৭৪ হাজার ১৯৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লাখ ৩৭ হাজার ৬১৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ২১১ জন। তবে এসময়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে। পরের বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা