স্বাস্থ্য

কোমর ও পিঠের ব্যথা কমাতে ব্যায়াম

সান নিউজ ডেস্ক: বয়ষ বাড়ার সঙ্গে সঙ্গে কোমর ও পিঠের ব্যথাও বাড়তে শুরু করেছে। যারা একটানা চেয়ারে বসে কাজ করেন তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দিতে পারে। কোমর ও পিঠে ব্যথার প্রধান কারণ মেরুদণ্ড সোজা না রেখে চেয়ারে কিংবা অন্য কোথাও বসা। শুধু বসা নয়, আপনি যদি কোমর ও পিঠব্যথা থেকে দূরে থাকতে চান, তাহলে আপনার বসা, দাঁড়ানো ও ঘুমানোর সময়ে মেরুদণ্ড যাতে সোজা থাকে, তা খেয়াল রাখতে হবে। তাহলেই ভালো থাকতে পারবেন আপনি।

তবে একবার যারা আক্রান্ত হয়ে পড়েছেন, তাদের তো সেই ব্যথা কমানোর উপায় জানা থাকা তো চাই। সে ক্ষেত্রে যোগব্যায়াম হতে পারে দারুণ এক সমাধান। পিঠ ও কোমরের ব্যথা দূর করতে কয়েকটি আসন নিয়মিত করলে দ্রুত ফলাফল পাবেন আপনি।

শলভাসন-১

যেভাবে করবেন: উপুড় হয়ে শুয়ে পড়ুন। থুতনি ম্যাটে লেগে থাকবে। হাত দু’টি দুই ঊরুর নিচে থাকবে।

পায়ের পাতা টানটান থাকবে। শ্বাস টেনে নিয়ে যান, পা ওপরে তুলুন ও স্থিরভাবে ধরে রাখুন। খেয়াল করার বিষয়, বা পা শিথিল অবস্থায় রেখে ডান পায়ের জোরেই ডান পা তুলতে হবে। ১৫-৩০ সেকেন্ড থাকার পর শ্বাস ছাড়তে ছাড়তে পা নামান।

একইভাবে বাঁ পায়ে আসনটি করুন। এরপর দুই পা জোড় করে একসঙ্গে আসনটি করুন। মনে রাখবেন, আসনে থাকা অবস্থায় স্বাভাবিক শ্বাস–প্রশ্বাস খুব স্বস্তির সঙ্গে নিয়ন্ত্রণ করতে হবে।

কতক্ষণ ও কতবার:

প্রথমে ডান, পরে বাঁ পা তারপর দুই পা একসঙ্গে, এই পুরো প্রক্রিয়া একটি সেট। এভাবে ৩-৫ সেট সম্পন্ন করুন। প্রতি সেট আসনের মধ্যে ৩০ সেকেন্ড বিশ্রাম নিন।

উপকারিতা: কোমরের ব্যথার জন্য খুব উপকারী। নিতম্বের গঠন সুন্দর হতেও সাহায্য করে এই ব্যায়াম।

শলভাসন-২

যেভাবে করবেন: উপুড় হয়ে শুয়ে ডান হাত সামনে টানটান করে দিন এবং বাঁ হাত কোমরের ওপর ভাঁজ করে রাখুন। থুতনি ম্যাটে লেগে থাকবে। শ্বাস টেনে নিযে ডান হাত, মাথা, বুক ও বাঁ পা ওপরে তুলে ফেলুন। আসনে থাকা অবস্থায় শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। খেয়াল করার বিষয় হলো, যে হাত ওপরে তুলবেন, সেটা যেন কানের সঙ্গে লেগে থাকে। মনোযোগ দেবেন কোমরের অংশে। আসন থেকে নামার সময় শ্বাস ছাড়তে ছাড়তে নামুন। এরপর বাঁ হাত ও ডান পা দিয়েও একইভাবে করুন।

কতক্ষণ ও কতবার:

ডান ও বাঁ হাত মিলিয়ে ১ সেট—এভাবে কমপক্ষে তিনবার করুন। প্রতি হাতের ক্ষেত্রে ১৫-৩০ সেকেন্ড থাকুন।

উপকারিতা: কোমরব্যথায় বিশেষ ফল মিলবে। সহজে ব্যথা কমাতে সাহায্য করবে।

শলভাসন-৩

যেভাবে করবেন: উপুড় হয়ে শুয়ে পড়ুন। এরপর এক হাত দিয়ে আরেক হাতের কবজি ধরুন। দুই পায়ের পাতা একসঙ্গে রেখে টানটান করে রাখুন। এবার শ্বাস নিয়ে মাথা-বুক ওপরে তুলে ফেলুন, পা ম্যাটেই লেগে থাকবে।

মুখ একটু ওপরের দিকে টানটান করে রাখবেন, যাতে গলায় টান পড়ে। দুটি হাত যত টানটান করবেন, আসনের স্থিতিতে তত সুবিধা হবে। আসনে থাকা অবস্থায় স্বাভাবিক শ্বাস–প্রশ্বাস নেবেন। আসন থেকে নামার সময় শ্বাস ছাড়তে ছাড়তে নামুন।

কতক্ষণ ও কতবার:

প্রতিবার ১৫ থেকে ৩০ সেকেন্ড করে থাকবেন। মোট ৩ থেকে ৫ বার করুন।

উপকারিতা: কোমর ও পিঠের ব্যথায় উভয় ক্ষেত্রেই বিশেষ উপকারী। থাইরয়েড গ্রন্থির সুস্থতার জন্যও উপকারী এই আসন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা