স্বাস্থ্য

জরুরি ভিত্তিতে ২ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ হবে

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতির নির্দেশে জরুরি ভিত্তিতে নন ক্যাডার ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগ দেয়া হবে বলে জানা গেছে।

২৫ এপ্রিল শনিবার দুপুরে বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নবগঠিত মিডিয়া সেলের আহ্বায়ক মোঃ. হাবিবুর রহমান খান এসব তথ্য জানান।

পরবর্তীতে নিয়োগ প্রাপ্তদের জন্য পদ সৃষ্টি করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এসময় হাবিবুর রহমান জানান, মেধাক্রম অনুসারে চিকিৎসকরা নিয়োগ পাবেন। পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে রোগীদের যতোটা সম্ভব কাছে গিয়ে চিকিৎসা দেয়ার আহ্বান জানান। কোভিড-১৯ এর জন্য বিশেষায়িত হাসপাতালগুলোর কোনটিতেই কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালু করা সম্ভব হবে না।

এসময়, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের থাকার ব্যবস্থা করা আছে জানালেও হোটেলের নাম এবং সংখ্যা জানানো হয়নি মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা সরঞ্জামের কোন ঘাটতি নেই বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা