স্বাস্থ্য

করোনাভাইরাস মোকাবেলায় রেমডেসিভির ভূমিকা সামান্য : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নতুন এক গবেষণায় উঠে এসেছে, অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির ব্যবহারের সঙ্গে কোভিড রোগীদের অপেক্ষাকৃত দীর্ঘ সময় বেঁচে থাকার সম্ভাবনা অতি সামান্য বা একেবারেই নেই। রেমডেসিভির ও হাইড্রক্সিক্লোরোকুইনসহ কোভিড-১৯-এর মোট চারটি সম্ভাব্য ওষুধের ট্রায়ালের মূল্যায়ন করে এ তথ্য জানায় ডব্লিউএইচও। সূত্র : বিবিসি।

করোনাভাইরাসের চিকিৎসায় প্রথম যে কয়টি ওষুধ ব্যবহৃত হয়েছিল, রেমডেসিভির সেগুলোর মধ্যে অন্যতম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে থাকার সময় তাঁর চিকিৎসায়ও রেমডেসিভির ব্যবহার করা হয়েছিল। ওষুধটির নির্মাতা সংস্থা গিলিয়াড সায়েন্সেস অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দাবি প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে গিলিয়াড বলেছে, গবেষণাটি থেকে পাওয়া তথ্য অন্য গবেষণার সঙ্গে তুলনায় অসামঞ্জস্যপূর্ণ এবং সাম্প্রতিক এই গবেষণার ফলাফলের পুনর্মূল্যায়ন করা হয়েছে কিনা, তা নিয়ে তারা চিন্তিত।

সলিডারিটি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ডব্লিউএইচও চারটি সম্ভাব্য ওষুধের কার্যকারিতার ওপর পরীক্ষা চালায়। যেগুলোর মধ্যে ছিল ইবোলার ওষুধ রেমডেসিভির, ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন, অটো-ইমিউন ড্রাগ ইনটারফেরোন এবং এইচআইভির ওষুধ হিসেবে ব্যবহৃত লোপিনাভির ও রিটোনাভিরের মিশ্রণ। যুক্তরাজ্যের আইসিইউতে থাকা করোনাভাইরাস আক্রান্ত রোগীদের ওপর ব্যবহৃত কম মূল্যের স্টেরয়েড জাতীয় ওষুধ ডেক্সামেথাসোন এই গবেষণার অন্তর্ভুক্ত ছিল না। ৩০টির বেশি দেশে মোট ৫০০ হাসপাতালে থাকা ১১ হাজার ২৬৬ জন প্রাপ্তবয়স্ক রোগীর ওপর চারটি ওষুধের পরীক্ষা চালানো হয়।

ওই গবেষণার ফলাফলের পিয়ার রিভিউ বা একই ধরনের বিষয় নিয়ে করা গবেষণার সঙ্গে তুলনামূলক পর্যালোচনা এখনো সম্পন্ন হয়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখন পর্যন্ত যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি যে এই চারটি ওষুধের একটিও কোভিড-১৯ রোগীর মৃত্যু ঠেকাতে বা হাসপাতাল থাকার সময়ের ওপর প্রভাব রাখতে ভূমিকা রাখে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক সৌম্য স্বামীনাথন বলেন, হাইড্রক্সিক্লোরোকুইন ও লোপিনাভির/রিটোনাভিরের ট্রায়াল গত জুনেই থামিয়ে দেওয়া হয়েছিল। কারণ, সে সময়ই প্রমাণ হয় যে ওই ওষুধগুলো অকার্যকর। তবে অন্য ওষুধগুলোর ট্রায়াল চলছিল। এই মাসের শুরুতে গিলিয়াডের পরিচালিত এক গবেষণার ফলাফলের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক গবেষণার ফলাফলের বৈপরীত্য রয়েছে। গিলিয়াডের গবেষণায় উঠে আসে যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে রেমডেসিভির ব্যবহারে হাসপাতালে থাকার সময় পাঁচ দিন কমিয়ে আনা সম্ভব। ওই ট্রায়ালে প্রায় এক হাজার কোভিড-১৯ রোগী অংশ নেয়।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা