ফিচার

মাদারীপুরে দশ বছরে বিলীন ৩৭ হাজার খেজুর গাছ

শফিক স্বপন, মাদারীপুর: এক সময় মাদারীপুরে গ্রাম-গঞ্জে মাঠে ঘাটে খেজুর গাছ দেখা গেলেও কালের আবর্তে তা হারিয়ে যাচ্ছে। অনেকটা বিলুপ্তির পথে খেজুর গাছ। আগের সেই খেজুর গাছের দৃষ্টিনন্দন দৃশ্য দেখাও যায় না। গেলো দশ বছরে মাদারীপুর থেকে বিলীন হয়েছে ৩৭ হাজার খেজুর গাছ। এমন তথ্যই দিয়েছে মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

খেজুর গাছ বিলীন হওয়ার পিছনে জ্বালানির জন্য নির্বিচারে গাছ কাটা, প্রাকৃতিক বিপর্যয়, পরিবেশ দূষণ, আবাদি জমিতে বসতভিটা ও ইট ভাটার কারণকেই দুষছেন পরিবেশবাদীরা। ফলে আগের মতো আর গাছি বা শিয়ালদের রস সংগ্রহ করতে দেখা যায় না। তারাও পেশা পাল্টে নিচ্ছেন।

মাদারীপুর সদরের বেশ কয়েকটি প্রত্যন্ত গ্রাম ঘুরে গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, শীত আসলেই গাছিরা খেজুর গাছকে বিশেষ কায়দায় ছাল তুলে রস সংগ্রহের উপযোগী করে তোলেন। পরে সেখানে হাড়ি বসিয়ে রস সংগ্রহ করা হতো। তারপর ওই রস থেকে খেজুরের গুড় তৈরি করে তা বিক্রি হতো হাট-বাজারে। কেউ বা কাঁচা রস কিনে নিতেন গাছিদের কাছ থেকে। কেউবা গাছের রস রক্ষার জন্য রাত জেগে খেজুর গাছ পাহারা দিতেন। পুরো শীত মৌসুম জুড়েই থাকতো খেজুর গাছের কদর। এখন শীত মৌসুম চলছে কিন্তু দেখা মিলছে না গাছিদের।

কথা হলো সদর উপজেলার চরগোন্দ্রিপুর গ্রামের ৩০ বছর ধরে খেজুর গাছ কাটা বাবুল শিকদারের সাথে। তিনি বলেন, ‘আগে কুয়াশাচ্ছন্ন সকালে বের হয়ে দুই-তিন ঘন্টা খেজুরের রস সংগ্রহ করতাম। পরে রস জ্বলিয়ে গুড় তৈরি করতাম। কিন্ত তা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। ফলে এখন আর সেই আগের ব্যস্ততা নেই। শীত আসলে কিছু গাছ কেটে পরিবার আর এলাকার চাহিদা মিটিয়ে স্বল্প আয় হয়।’

তিনি আরো বলেন, ‘আগে আমাদের অনেক খেজুর গাছ ছিলো কিন্তু এখন আছে মাত্র ১০টা। অনেক গাছ মরে গেছে। এখন মাত্র তিনটি গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করি। আর অন্যের কিছু গাছ কেটে কোন রকম চলে যাচ্ছে। আগামীতে আমাদের সন্তনরা হয়ত এ পেশায় থাকবে না।’

এ.আর হাওলাদার জুট মিল এলাকার মোস্তাক উদ্দিন বলেন, ‘কয়েক বছর আগেও যে দিকে তাকাতাম, সে দিকেই ছিলো খেজুর গাছ। শীতের দিনে তো গাছে গাছে ছিলো হাড়ি। গাছ ছোলার কাজ নিয়ে ব্যস্ত থাকতেন গাছিরা। রস বিক্রি আর গুড় তৈরির ধুম পড়ে যেতো পুরো এলাকায়। রসের জন্য মানুষের সিরিয়াল পড়তো। কিন্তু এখন আর সেই চিত্র নেই। নানা কারণে খেজুর গাছ কেটে ফেলা হয়েছে, সামন্য কিছু গাছ থাকলেও আগের মত রস সংগ্রহের সেই ধুম নেই।’

সদর উপজেলার কুনিয়ার গাছি জাহাঙ্গীর শরীফ বলেন, ৪০ বছর ধরে খেজুরের গাছ থকে রস সংগ্রহের কাজ করছি, আগে প্রচুর পরিমাণে রস সংগ্রহ করতাম। পুরো শীতের মৌসুম কাটতো খেজুর গাছ নিয়ে। এখন মাত্র ২০-৩০ টি গাছ নিয়েই আছি। খেজুর রস ও গুড়ের ব্যাপক চাহিদা থাকা স্বত্বেও গাছ না থাকায় সরবরাহ সম্ভব হচ্ছে না। ইটভাটা মালিকেরা খেজুর গাছ কিনে নিয়ে যাচ্ছে, অনেকে বেশি টাকার আশার গাছ বিক্রি করছেন। আবার অনেক সময় অজ্ঞাত কারণে গাছ মরে যাচ্ছে।’

একাদশ শ্রেণির শিক্ষার্থী শিহাব হাওলাদার বলেন, ‘খেজুর গাছ একদিকে গ্রামের শোভা বর্ধন করে অন্যদিকে মুখরোচক খাবার রসও পাওয়া যায়। এখনই যদি খেজুর গাছ রক্ষণাবেক্ষণ ও নতুন করে গাছ রোপণ করা না হয় তাহলে অচিরেই বিলুপ্ত হয়ে যাবে খেজুর গাছ। আমরা বাপ-দাদাদের মুখে রসের যে কাহিনী শুনি, তা আমাদের কাছে অবাস্তব মনে হয়। আগামীতে রস না থাকলে পরের প্রজন্মের কাছে এসব গাল-গল্প মনে হবে।’

এব্যাপারে মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, গেলো ১০ বছর আগে মাদারীপুর জেলায় ৭৫ হেক্টর জমিতে ৮৪ হাজার ৯৮৫ টি খেজুর গাছ ছিল। বর্তমানে সেখানে ৪৫ হেক্টর জমিতে ৪৭ হাজার ৭৩১টি খেজুর গাছ রয়েছে। ফলে কৃষকদের খেজুর গাছ চাষের প্রতি উদ্ধুদ্ধ করতে নানা আহবান করছি।’

তিনি আরো বলেন, খেজুর গাছ না কাটার জন্য আমরা জনগনকে সচেতন করছি। মাঠ পর্যায়ে আমাদের অভিযানও চলে। ইটভাটায় কাঠ পোড়ানো নিষিদ্ধ। কেউ যদি আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে অনুরোধ করা হয়েছে। এছাড়া অন্য কারণেও যদি কাটে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান চালানো হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা