ফিচার

রকমারি সাত প্রেম

সান নিউজ ডেস্ক: 'প্রেম যে বটের আঠা, লাগলে পরে ছাড়ে না।' সত্যি প্রেমে এক অদ্ভুত অনুভূতি। প্রেমে পড়লেও আবার আছে জ্বালাও। যার স্বাদ না নিলেও যেন মন ভরে না। তবে রকমারি হরেক রকম প্রেমের মধ্যে প্রধান সাত প্রেম ছড়িয়ে আছে দুনিয়া জুড়ে। প্রেমে পড়ার সঠিক কোনও বয়স না থাকায় তাতে যখনই ইচ্ছা তখনই পড়া যেতেই পারে।

জীবনের বিভিন্ন পর্যায়ে এসে প্রেমের বিভিন্ন সংজ্ঞার মানে বোঝা যায়। কিন্তু লুকিয়ে প্রেম করার মজাটাই একটু ভিন্ন।

সাইকোলজিস্ট রবার্ট স্টেনবার্গ ভালবাসাকে তিনিটি উপাদানের মধ্যে ভাগ করেছেন। সেই উপাদানটিকে একটি ত্রিভুজের মাধ্যমে প্রতিস্থাপন করেছিলেন। তিনটি উপাদান হল- আবেগ(যৌন অথবা রোম্যান্টিক আকর্ষণ), অন্তরঙ্গতা (গভীর অনুভূতি) এবং সহানুভূতি (শুধুমাত্র সম্পর্ককে রক্ষা করাই নয়, তাকে সসম্মানে এগিয়ে নিয়ে যাওয়া)। এই উপাদানগুলিকে একসঙ্গে ৭ ভাগে ভাগ করেছেন। যার ফলে আমরা ৭ রকমের ভালবাসার সংজ্ঞা পাই। তাহলে এক ঝলকে দেখে নিন আপনার ভালবাসার নাম কী...

প্রথম প্রেম ভালোলাগা:

এমন মানুষ যার সঙ্গে আপনি সমস্ত কথা শেয়ার করতে চান। সমস্ত মুহূর্ত এক সঙ্গে কাটাতে চান। তাকে আপনার শুধুই ভালোলাগে। এই অনুভূতিকে কখনওই ভালবাসা বলে ভেবে বসবেন না। তিনি আপনার খুব ভালো বন্ধু হতে পারে, কিন্তু কাছের মানুষ নয়।

দ্বিতীয় প্রেম মোহ:

আপনি একটা মানুষকে রোজ দেখছনে বেশ ভালোও লাগছে আপনার। তাঁর সঙ্গে সময় কাটাতে চাইছেন। কিন্তু এটা শুধুমাত্রই মোহ। যখন আপনার এই মোহ কেটে যাবে তখন আপনার ভালোলাগাও দূরে চলে যাবে। এখানে শুধুমাত্রই আবেগ কাজ করে। আবেগ ছাড়া আর কিছুই বর্তমান থাকে না।

তৃতীয় প্রেম প্রতিশ্রুতি:

অনেক সময় দেখতে পাওয়া গেছে আপনি হয়ত কাউকে প্রতিশ্রুতি দিয়ে বসে আছেন। কিন্তু সেই মানুষটির প্রতি কোনও রকম যৌন আকর্ষণ অনুভবই করছেন না। কিন্তু তাঁকে ছেড়ে দিতেও মন চাইছে না। তখন আপনি খালি প্রেমের মধ্যে দিয়ে যাচ্ছেন। অনেক সময় বহু বছর প্রেম করার পরেও অনেকেই বিয়ে করেন কেবলমাত্র একে ওপরের কাছে প্রতিশ্রুতি বদ্ধ থাকেন বলে।

চতুর্থ রোমান্টিক প্রেম:

আবেগ এবং অন্ত্রঙ্গতা যখন কোনও ভালবাসার মধ্যে থাকে তখন তাকে রোম্যান্টিক প্রেম বলা হয়ে থাকে। যেই মানুষকে হয়ত আপনি কোনও প্রতিশ্রুতি দেননি। কিন্তু তা সত্ত্বেও একটি মধুর সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন আপনি। এই সম্পর্ক সব সময় বেশি দূর না চললেও একটা মধুর অনুভূতি দিয়ে যেতে পারে আপনাকে।

পঞ্চম প্রেম হয় ঘনিষ্টে:

যখন অন্তরঙ্গতা এবং প্রতিশ্রুতি দুটোই সম্পর্কের মধ্যে থাকে তখন তাকে ঘনিষ্ট প্রেম বলা হয়ে থাকে। এই প্রেম সাধারণত কোনও বন্ধুর প্রতি অথবা যে কোনও মানুষের প্রতি হয় থাকে। যাকে আপনি অনেক দিন ধরেই চেনেন, কিন্তু তার সঙ্গে সময় কাটাতে কাটাতে কখন এতোটা ঘনিষ্ট হয়ে গেছেন সেটাও বুঝতে পারেননি। এই প্রেম টেঁকার সম্ভাবনা থাকে অনেক বেশি।

ষষ্ট অর্থহীণ প্রেম:

দূর থেকে দেখার পর অনেক মানুষকেই বেশ ভালো লাগে আমাদের। আমরা সেই মানুষটির পছন্দকে নিজের পছন্দ হিসেবে মেনে নিতে থাকি। হয়ত অনেক সময় সেই ভালোলাগা বিয়ে পর্যন্ত গড়িয়ে যেতে পারে। কিন্তু তারপর সমস্ত ভালোলাগার অবসান ঘটে যায়। কারণ মানুষকে কাছ থেকে না দেখে দূর থেকে দেখেই তাকে আমরা বিচার করতে থাকি। যার ফলে ভবিষ্যতে অনেক বড় ধোকা খেতে হয় আমাদের।

সাতে অনবদ্য প্রেম:

অন্তরঙ্গতা, আবেগ এবং প্রতিশ্রুতি এই তিনটি উপাদান যখন ভালবাসার মধ্যে মিলে মিশে যায় তখন একোটা অনবদ্য প্রেম পাই আমরা। এই প্রেমের ক্ষেত্রে অন্তরঙ্গতা যে রকম থাকে ঠিক সেই রকমই থাকে একে ওপরের প্রতি বিশ্বাস, ভরসা। যেই প্রেমিক যুগলের মধ্যে দেওয়াল তোলার ক্ষমতা কারোর থাকে না।

এই প্রেমই হয় সত্যিকারের প্রেম। এই প্রেম সত্যি সত্যি কাঁঠালের আঠা, যাকে সরষের তেল দিয়েও ছাড়ানো সম্ভব নয়...

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা