ফিচার

অটিজম নিয়ে আত্মজীবনী গ্রন্থ প্রাচীর পেরিয়ে

নিজস্ব প্রতিবেদক : অটিজমকে জয় করে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনায় যুক্ত হওয়া স্টিফেন মার্ক শোরের আত্মজীবনীমূলক বই বিয়োন্ড দ্য ওয়ালের বাংলা অনুবাদ নিয়ে এসেছে সূচনা ফাউন্ডেশন।

ওয়ার্ল্ড অটিজম এ্যাওয়ারনেস ডে-২০২১ উপলক্ষে প্রাচীর পেরিয়ে শিরোনামের বইটি প্রকাশের ঘোষণা দেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ। বইটি কোথায় থেকে কীভাবে সংগ্রহ করা যাবে সে বিষয়ে অচিরেই জানিয়ে দেওয়া হবে বলে ফাউন্ডেশনের এক ফেইসবুক বার্তায় বলা হয়।

স্টিফেন মার্ক শো’র যুক্তরাষ্ট্রের এডেলফি ইউনিভার্সিটির স্পেশাল এডুকেশন বিভাগের সহকারী অধ্যাপক। অটিজম ও এ্যাসপারগার সিনড্রোমের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং নিজের সাফল্য নিয়ে তিনি বইটি লিখেছেন।

এক ভিডিও বার্তায় সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন বলেন, “আজকে ওয়ার্ল্ড অটিজম এ্যাওয়ারনেস ডে’র জন্য সূচনা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা নতুন একটা বই বের করেছি। বইটির নাম হচ্ছে প্রাচীর পেরিয়ে, এটা অনুবাদ করা হয়েছে। ডক্টর স্টিফেন মার্ক শো’রের আত্মজীবনীকে নিয়ে এটা অনুবাদ করা হয়েছে।

“আশা করি, আপনারা সবাই এটা পড়বেন। একজন অটিস্টিক মানুষ হিসাবে অধ্যাপক স্টিফেনের জীবনটা কেমন গেল, কিভাবে উনি এতোদূর এসেছেন এই বইতে বিষয়গুলোর উল্লেখ আছে।’

প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ হোসেন বাংলাদেশসহ সারাবিশ্বের অটিজম আক্রান্ত মানুষের অধিকার ও তাদেরকে মূলধারায় সংযুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ন্যাশনাল এডভাইজারি কমিটি ফর অটিজম এন্ড এনডিডিজ এর চেয়ারপার্সন তিনি।

পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মেনটাল হেলথ এন্ড অটিজম বিষয়ক মহাপরিচালকের উপদেষ্টা হিসাবেও কাজ করছেন তিনি। এছাড়া শারিরিক ও মানসিকভাবে বাধাগ্রস্ত শিশুদের জন্য বিভিন্ন সামাজিক ও জাতীয় কমিটিতে কাজ করছেন সায়মা।

এক বার্তায় স্টিফেন বলেন, “অটিজমে আক্রান্ত হওয়া একটি মানুষের শৈশব থেকে শুরু জীবনের বিভিন্ন ধাপগুলো কেমন কাটে স্পেশাল এডুকেশনের একজন অধ্যাপক হিসাবে আমি সেই বিষয়টি বলার চেষ্টা করেছি এই আত্মজীবনীতে। পাশাপাশি আমার ও আমার পিতামাতার সাফল্যের গল্প, অটিস্টিক শিশুদের পড়াশোনার কৌশল রয়েছে এই বইতে।”

সুচনা ফাউন্ডেশন হচ্ছে একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান যারা নিওরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার ও মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা, পরামর্শ ও সক্ষমতা উন্নয়নসহ আরও অন্যান্য ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষক, নীতিনির্ধারক, সেবাদাতাদের মধ্যে সেতুবন্ধন তৈরির কাজও করছে প্রতিষ্ঠানটি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা