ছবি: সংগৃহীত
পরিবেশ

ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের পর হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: তিস্তায় বাড়ছে পানি, বন্যার শঙ্কা

বৃহস্পতিবার (১০ আগস্ট) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

ইউএসজিএস বলছে, ইন্দোনেশিয়ায় আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭ টার দিকে দেশটির তুয়াল শহর থেকে প্রায় ১৪২ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে, ভূপৃষ্ঠ থেকে যার গভীরতা ছিল ৯০.৫ কিলোমিটার।

আরও পড়ুন: ৭ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিকম্প এবং সুনামি আঘাত হানে। দেশটিতে বাস করে ২৭ কোটি মানুষ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ আরও জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩ টা ১১ মিনিটে ফিলিপাইনে ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির সারাঙ্গানি শহর থেকে ১৫৭ কিলোমিটার দক্ষিণও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৭।

আরও পড়ুন: ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যা

ভূমিকম্পটির গভীরতা ছিল ১১৬.৫ কিলোমিটার।

এসব ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা