ছবি: সংগৃহীত
পরিবেশ

আজ ঢাকার বায়ু সহনীয়

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, আজ ঢাকার বাতাস সহনীয়।

আরও পড়ুন : এনেক্সকো টাওয়ারে পানি ছেটানো হচ্ছে

বুধবার (৫ এপ্রিল) সকাল ৯ টায় বিশ্বের ১০টি শহরের মধ্যে খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাইয়ের বাতাস।

আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকা ৯৪ স্কোর নিয়ে ১৩ তম অবস্থানে রয়েছে। অন্যদিকে ২৯১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে চিয়াং মাই।

আরও পড়ুন : খাগড়াছড়িতে সড়ক অবরোধ

বুধবার সকালে আইকিউ এয়ারের ওয়েবসাইটে দেখা গেছে চীনের শেনইয়াং, পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি, ইন্দোনেশিয়ার জাকার্তার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এছাড়া সৌদি আরবের বিয়াদ, থাইল্যান্ডের ব্যাংকক, মঙ্গোলিয়ার উলানবাটার, ভিয়েতনামের হ্যানয়, মিয়ানমারের ইয়াঙ্গুনের বাতাস বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

আইকিউ এয়ারের তালিকায় বিশ্বের ১০১ টি শহরকে মোট ৬ টি শ্রেণিতে রাখা হয়েছে। এ তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ঐ অবস্থানেই নেই কোনো শহর।

আরও পড়ুন : প্রাণহানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র

পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

আইকিউ এয়ারের তালিকা অনুযায়ী, ০ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা