সংগৃহীত
বিনোদন

এমনিতেই নরকে আছি

বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নিজের শর্তে জীবনটা উপভোগ করেন। ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দিয়ে বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি।

আরও পড়ুন: বিটিভি ৬০ বছরে পদার্পণ

নিয়মিত সমকালীন নানা বিষয়, খোলামেলা পোশাকে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন স্বস্তিকা। এ বিষয়গুলো নিয়ে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হন তিনি।

এসব বিষয় নিয়ে সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন স্বস্তিকা মুখার্জি। এই আলাপচারিতায় স্বস্তিকা জানান, ‘আগে পাড়ায় কিছু কাকিমা ছিলেন; সবাইকে নিয়ে যারা নিন্দা করতেন, সকলের হাঁড়ির খবর নিয়ে চর্চা করতেন। ফেসবুকটা এখন সেই কাকিমাতে ভরে গেছে। সারাক্ষণ সবকিছু নিয়েই মন্তব্য করতে থাকেন।’

আরও পড়ুন: মা হওয়াটাও একটা জব

সম্প্রতি বেশ ক’জন তারকা অভিনেত্রীর ডিপফেক ভিডিও তৈরি হচ্ছে। স্বস্তিকা বলেন, ‘আমরা নরকে বসবাস করছি। মরার পর নরকে যাওয়ার দরকার নেই। এমনিতেই নরকে আছি। চারপাশটা নরক হয়ে গেছে। প্রযুক্তি যত সামনে যাবে, নরকের আরো গভীরে গিয়ে পৌঁছাব।

১৯৯৮ সালে জনপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা । বাবা-মায়ের পছন্দে এই বিয়ে করেছিলেন তিনি। তবে কয়েক বছরের মধ্যে সংসার জীবনে ছন্দপতন ঘটে। দুধের শিশু কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন তিনি। সিঙ্গেল মাদার হিসেবে কন্যা অন্বেষাকে বড় করেন এ নায়িকা; মেয়েই স্বস্তিকার বেস্ট ফ্রেন্ড এখন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা