ছবি: সংগৃহীত
বিনোদন

ফের জুটি বাঁধছেন সোহম-শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় জুটি শ্রাবন্তী চ্যাটার্জি ও সোহম চক্রবর্তী। এক সাথে প্রায় কয়েক ডজন খানেক সিনেমায় অভিনয় করেছেন তারা। এবার ফের পর্দায় এক সাথে হাজির হতে যাচ্ছেন ‘অমানুষ’ খ্যাত এ জুটি।

আরও পড়ুন: বলিউডে অভিষেক জয়ার

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, নতুন একটি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন শ্রাবন্তী ও সোহম। সিনেমাটি পরিচালনা করবেন অভিমন্যু মুখার্জি।

রোমান্টিক ও কমেডি ঘরনার গল্প নিয়ে সাজানো হয়েছে এ সিনেমাটি প্রযোজনা করবে ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’।

তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি প্রযোজক বা পরিচালক কেউই।

আরও পড়ুন: হলিউড ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি

অভিমন্যু মুখার্জি পরিচালিত বেশ কটি সিনেমায় এক সাথে কাজ করেছেন সোহম-শ্রাবন্তী। এর মধ্যে রয়েছে- ‘টেকো’, ‘গুগলি’, ‘পিয়া রে’ প্রভৃতি।

শ্রাবন্তী-সোহম দুজনেই ছোটবেলায় শোবিজে পা রাখেছেন এবং ব্যক্তিগত জীবনে ভালো বন্ধু। ২০১০ সালে ‘অমানুষ’ সিনেমায় প্রথম জুটি বেঁধে অভিনয় করেন এ জুটি। সিনেমাটির কারণে দারুণ প্রশংসা কুড়ান তারা।

এরপর এ জুটিকে ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’, ‘কাটমুণ্ডু’, ‘শুধু তোমারই জন্য’, ‘জিও পাগলা’, ‘বাঘ বন্দি খেলা’ প্রভৃতি সিনেমায় দেখা যায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা