সংগৃহীত
বিনোদন

হলিউড ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক: হলিউডের সফল ও খ্যাতনামা অন্যতম অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। অ্যাঞ্জেলিনা একজন স্টার কিড, তার বাবা-মা দুজনই স্বনামধন্য। এত জনপ্রিয় হওয়ার কারণে হামেশাই তার দিকে নজর থাকে চিত্র সাংবাদিকদের। সে জন্যই হলিউড থেকে সরে যেতে চান বলে ওয়াল স্ট্রিট জার্নাল ম্যাগাজিনকে জানিয়েছেন।

আরও পড়ুন: দীর্ঘ ১৫ বছর পর তিশা

তিনি কারণ হিসেবে তার সব বিষয় সবাইকে জানাতে পছন্দ করেন না বলে জানায়। আরও বলেছেন, তার বিয়ে ভাঙার ঠিক ৬ মাস আগে তিনি বেলস পালসি রোগের শিকার হয়।

ব্র্যাড পিটের সঙ্গে অ্যাঞ্জেলিনার যখন বিচ্ছেদ হয়, তখন স্বাধীনভাবে বাঁচার ও ঘুরে বেড়ানোর ক্ষমতা নাকি হারিয়ে ফেলেছিলেন অভিনেত্রী। তার ডিভোর্সের কারণেই এসব তাকে বেশি করে সহ্য করতে হয় বলেও জানায়। তখন সবাই তাদের ব্যক্তিগত বিষয়ে জানার জন্য মুখিয়ে থাকেন।

আরও পড়ুন: ইয়ালিনিকে নায়িকা হওয়ার প্রস্তাব

সারাক্ষণ পাবলিক ও সংবাদমাধ্যমের আতশ কাচের নিচে থাকতে থাকতে এতটাই স্ট্রেসড হয়ে পড়েন অ্যাঞ্জেলিনা যে, রীতিমতো অসুস্থ হয়ে পড়েন তিনি। ২০১৬ সালে ব্র্যাড পিটের সঙ্গে তার ডিভোর্সের পর স্ট্রেসের মাত্রা এত বেড়ে যায় যে, ম্যালেফিশিন্ট: মিস্ট্রেস অব ইভিল শুট করার সময় কণ্ঠস্বর বদলে যায় তার।

অভিনেত্রীর কথায়, 'শরীর স্ট্রেসের কারণে খুব খারাপ হয়ে গিয়েছিল আমার। ব্লাড সুগার ওঠানামা করছিল। এমনকি ডিভোর্সের ঠিক ৬ মাস আগে বেলস পালসি হয়ে যায় আমার।'

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা