করোনা থেকে মুক্ত জেনেলিয়া
বিনোদন

করোনা থেকে মুক্ত জেনেলিয়া

বিনোদন ডেস্ক:

বলিউডে যেন একের পর এক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। অনেকে তারকা আক্রান্ত হয়ে সবাইকে জানালেও কেউ কেউ আবার এটি গোপন রাখছেন।

অভিনেত্রী জেনেলিয়া দেশমুখও তেমনটি করেছেন। তবে নেগেটিভ হওয়ার পর বিষয়টি প্রকাশ করেছেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ দিন আইসোলেশনে ছিলেন 'ফোর্স ২'খ্যাত এই অভিনেত্রী। বিষয়টি এতদিন কাউকে না জানালেও ভাইরাস মুক্ত হওয়ার পর আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে জেনেলিয়া লেখেন, ‘তিন সপ্তাহ আগে আমার করোনা রিপোর্ট পজিটিভ আসে। ২১ দিন ধরে আমি বন্দি অবস্থায় ছিলাম। ঈশ্বরের অনুগ্রহে আমার করোনা রিপোর্ট আজ নেগেটিভ এসেছে।’

করোনা আক্রান্ত থাকার সময়টা তার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী। পরিবারের কাছে ফিরতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

জেনেলিয়া করোনা মুক্তি হওয়াতে স্বস্তি পেলেন স্বামী রিতেশ দেশমুখসহ তাদের দুই সন্তান। এছাড়া এই খবরে বলিউডের অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

৩৩ বছর বয়সী এই অভিনেত্রীর ২০০৩ সালে 'তুজে মেরি কসম' সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড়, মারাঠি ও মালায়ালাম সিনেমাও অভিনয় করেছেন তিনি।

২০১২ সালে বলিউড অভিনেতা অভিনেতা রিতেশ দেশমুখের সঙ্গে ঘর বাঁধেন জেনেলিয়া। তার অভিনীত সর্বশেষ অভিনীত সিনেমা মারাঠি ভাষার 'মাউলি'।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

নিষিদ্ধ আ’লীগকে পুলিশের গোপন তথ্য দিতেন চট্টগ্রামের এসপি!

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপ...

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুরে কালিয়াকৈরে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা