দীর্ঘ বিরতির পর ফিরছেন জন
বিনোদন

দীর্ঘ বিরতির পর ফিরছেন জন

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম দীর্ঘ সময়ের কর্মবিরতির পর কাজে ফিরেছেন। অর্জুন কাপুর ও রাকুল প্রীতি সিংয়ের সঙ্গে একটি ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। নাম ঠিক না হওয়া ছবিটির শেষ অংশের শুটিং সেপ্টেম্বরে শুরু করবেন।

এদিকে পরিচালক মিলাভ জাভেরি তার ‘সত্যমেভ জয়তে টু’ ছবির শুটিংও শুরু করতে যাচ্ছেন জন আব্রাহামকে নিয়ে। শিগগিরই চালু হবে এই সিনেমার ক্যামেরা।

যদিও করোনার মাঝেই ১০ এপ্রিল শুটিং শুরু করেছিলেন মিলাভ। তবে সরকারি নিষেধাজ্ঞার কারণে বন্ধ করে দিতে হয়েছিলো। এবার পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে সেপ্টেম্বর থেকে লখনৌতে তে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।

পুনরায় শুটিং শুরু হওয়ার ব্যাপারে ছবিটির পরিচালক বলেন, ‘গল্পের কারণেই ছবিটির শুটিং মুম্বাই থেকে লখনৌতে নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যেই সেখানে যোগাযোগ করেছি নিরাপত্তা ব্যবস্থার জন্য। চলতি মহামারীর কারণে অনেকদিন হয়নি শুটিংয়ের কাজ। এই ছবিটি মুক্তি দেওয়ার ব্যাপারে এখনই সেভাবে কিছু বলা যাচ্ছে না।’

ছবিতে জনের বিপরীতে আরো বড় চমক হিসেবে দেখা যাবে ১৬ বছর পর আবারও বড় পর্দায় ফেরা দিব্যা খোসলা কুমারকে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

নিষিদ্ধ আ’লীগকে পুলিশের গোপন তথ্য দিতেন চট্টগ্রামের এসপি!

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপ...

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুরে কালিয়াকৈরে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা